News Flash

  • Home
  • Uncategorized
  • মাস চারেকের স্বস্তি, হাইকোর্টে জামিন পেলেন খালেদা জিয়া
Image

মাস চারেকের স্বস্তি, হাইকোর্টে জামিন পেলেন খালেদা জিয়া

ঢাকা, ১২ মার্চ (হি.স.): মাস চারেকের জন্য স্বস্তি পেলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া| জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জন্য জামিন পেলেন খালেদা জিয়া| সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ খালেদা জিয়ার জামিনের আবেদন মঞ্জুর করেছে| ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, খালেদা জিয়াকে চার মাসের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট| পাশাপাশি এই সময়ের মধ্যে আবেদন শুনানির জন্য সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে নথি তলব করা হয়েছে|
এর আগে রবিবার জামিনের বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও, মামলার নথি উচ্চ আদালতে না এসে পৌঁছনোর ফলে একদিন পিছিয়ে সোমবার ধার্য করা হয়| উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার| এছাড়াও বিএনপি-র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ পাঁচজন আসামিকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেয় আদালত|
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে| দুর্নীতির পাঁচটি মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ৩১টি মামলা রয়েছে| এর মধ্যে ১১টি মামলা নাশকতার| সেই সঙ্গে রয়েছে মানহানি এবং রাষ্ট্রদ্রোহিতার বেশ কিছু মামলা| পাঁচটি দুর্নীতির মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দান হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি| বাকি চারটি মামলার মধ্যে রয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো, গ্যাটকো এবং বড়পুকুরিয়া দুর্নীতি মামলা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top