News Flash

  • Home
  • Uncategorized
  • আইএনএক্স মিডিয়া মামলা : ২৪ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে কার্তি
Image

আইএনএক্স মিডিয়া মামলা : ২৪ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে কার্তি

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় আগামী ২৪ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে| আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় কার্তির সিবিআই হেফাজত শেষ হয়েছে সোমবারই| এদিন দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে তোলা হয় পি চিদম্বরম পুত্র-কার্তিকে| আদালতে সিবিআই-এর তরফে জানানো হয়, জিজ্ঞাসাবাদে বরাবরই অসহযোগিতা করছেন কার্তি| তাই আরও ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতের অনুরোধ করা হয় সিবিআই-এর তরফে| সিবিআই-এর আর্জিতে আমল দিয়ে আগামী ২৪ মার্চ পর্যন্ত কার্তিকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট|
সিবিআই-এর কাউন্সেল ভি কে শর্মা পাটিয়ালা হাউজ কোর্টের বিশেষ বিচারক সুনীল রানাকে অবগত করেছেন, জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছেন কার্তি চিদম্বরম| এরপরই পি চিদম্বরম পুত্রকে আগামী ২৪ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠান বিচারক সুনীল রানা| উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় গত ২৮ ফেব্রুয়ারি চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল কার্তি চিদম্বরমকে| ২৮ ফেব্রুয়ারি থেকে এযাবত্ কার্তিকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই গোয়েন্দারা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top