News Flash

  • Home
  • Uncategorized
  • সিদ্ধি আশ্রমে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, বোধজংনগরে উদ্ধার যুবতীর মৃতদেহ
Image

সিদ্ধি আশ্রমে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, বোধজংনগরে উদ্ধার যুবতীর মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে পুলিশের মহানির্দেশক জোর গলায় দাবি করার চবিবশ ঘন্টার মধ্যেই দুজনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বোদজংনগর থানার অধীন নোয়াবাদীর সেনপাড়ায় একটি রাবার বাগানে যুবতীর মৃতদেহ উদ্ধার হয় রবিবার সাত সকালে৷ অন্যদিকে, এদিন সন্ধ্যায় শহরতলীর সিদ্ধিআশ্রম এলাকায় আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ প্রাথমিক ভাবেদুটি ঘটনাই হত্যাকান্ড বলে ধরণা করছে পুলিশ৷ তবে নিহত যুবতীর পরিচয় জানতে পারেনি পুলিশ৷ মৃতদেহ সনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে তথ্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ৷ অপরদিকে সিদ্ধিআশ্রমে উদ্ধার হওয়া মৃতদেহটি সনাক্ত করা হয়েছে৷ নিহতের নাম মানিক ভৌমিক৷ বাড়ি সিদ্ধিআশ্রমের মাতৃপল্লীতে৷

এদিকে, রবিবার সকাল আটটা নাগাদ বোধজংনগর থানার আধীন নোয়াবাদির সেনপাড়াতে একটি রাবার বাগানে এক যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বোধজংনগর থানায়৷ ওসি জাহাঙ্গির হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন৷ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন৷ স্থানীয় জনগণের বক্তব্য ঐ যুবতী সংশ্লিষ্ট এলাকার নয়৷ অন্য কোনও জায়গা থেকে ঐ যুবতীকে এখানে নিয়ে আসা হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে যুবতীকে ধর্ষণ করা হয়েছে৷ তারপর তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে রাবার বাগানে৷ পুলিশ আশেপাশের সমস্ত থানায় বার্তা পাঠিয়ে দিয়েছে নিখোঁজ সংক্রান্ত কোন ডায়েরি নথিভুক্ত করা হয়েছে কি না জানার জন্য৷ যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

অন্যদিকে, সিদ্ধিআশ্রম এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা৷ ঘটনা রবিবার সন্ধ্যায়৷ সাথে সাথেই খবর দেওয়া হয় আমতলী থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছে৷ স্থানীয় লোকজনের মারফত জানা গিয়েছে,নিহত ব্যক্তির নাম মানিক ভৌমিক৷ তিনি নিম্বার্কে কাজ করেন৷ বাড়ি মাতৃপল্লীতে৷ তিনি প্রতিদিন এই রুটে যাতায়াত করেন৷ মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ মিলেছে৷ কে বা কারা তাঁকে হত্যা করেছে এই ব্যাপারে পুলিশ কোন ক্লু বের করতে পারেনি খবর লেখা পর্যন্ত৷ তবে, আশঙ্কা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হয়তো খুন করা হয়েছে৷ তবে, অন্য একটি মহল থেকে রাজনৈতিক হিংসার বিষয়টিকেও উড়িয়ে দিচ্ছে না৷

তবে, একই দিনে পরপর সকাল সন্ধায় দুজনের মৃতদেহ উদ্ধারের ঘটনা রাজ্য পুলিশের মহানির্দেশকের সামনে প্রশ্ণ তুলে দিল৷ যেহেতু তিনি শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top