News Flash

  • Home
  • Uncategorized
  • টেট উত্তীর্ণ শিক্ষকদের সভায় শিক্ষামন্ত্রীর ঘোষণা, অনিয়মিত রাখার পক্ষে নয় রাজ্যের নতুন সরকার
Image

টেট উত্তীর্ণ শিক্ষকদের সভায় শিক্ষামন্ত্রীর ঘোষণা, অনিয়মিত রাখার পক্ষে নয় রাজ্যের নতুন সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ নতুন সরকার আসতেই টেট উত্তীর্ণ শিক্ষকদেরও ভাগ্য খুলে গেছে বলেই মনে হচ্ছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথের সাফ কথা, অনিয়মিত রাখার পক্ষে নয় রাজ্য সরকার৷ টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি যথেষ্ট ইতিবাচক৷ তাতে ধারণা করা হচ্ছে, টেট উত্তীর্ণ অনিয়মিত শিক্ষকরা খুব শীঘ্রই নিয়মিত হতে চলেছেন৷

রবিবার আগরতলায় আম্বেদকর উচ্চ বুনিয়াদ সুকলে টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে৷ তাঁদের মূল দাবিই হল নিয়মিতকরণ৷ তাই বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তাঁদের কোনভাবেই নিরাশ করেননি৷ অবশ্য, টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিতকরণ সম্ভব বলে জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ কিন্তু, বাম জমানায় সেই উদ্যোগ  নেওয়া হয়নি৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী অবশ্য জানিয়েছিলেন, নির্বাচনের পর সরকার গঠিত হলে তখনই টেট উত্তীর্ণ অনিয়মিত শিক্ষকদের নিয়মিত করা হবে৷ সেই সুযোগ আর তিনি পেলেন না৷ কিন্তু, নতুন সরকারের মন্ত্রী হয়েই সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

এদিন কনভেনশনে শিক্ষামন্ত্রী বলেন, গুণগত শিক্ষাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য৷ ফলে, শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দেওয়া হবে৷ তাঁর কথায়, সরকারের মূল চাবিকাঠি হল কর্মচারীরা৷ তাই চাকুরীতে কাউকেই অনিয়মিত রাখার পক্ষে নয় রাজ্য সরকার৷ বিশেষ করে টেট উত্তীর্ণ অনিয়মিত শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট ইতিবাচক৷

এদিন শিক্ষামন্ত্রী শিক্ষকদের খুশীর খবর দিলেও, সাথে তিনি সমস্ত শিক্ষক-কর্মচারীদের কড়া ভাষায় সতর্কও করেছেন৷ তাঁর কথায়, দায়িত্ব পালনে গাফিলতিতে কোন অজুহাত মেনে নেওয়া হবে না৷ সঠিক সময়ে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতেই হবে৷ অন্যথা কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top