News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যার সিবিআই তদন্তের সিদ্ধান্ত মন্ত্রিসভার, প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ
Image

সাংবাদিক হত্যার সিবিআই তদন্তের সিদ্ধান্ত মন্ত্রিসভার, প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই রাজ্যে সাংবাদিক হত্যাকান্ডের তদন্তভার সিবিআইকে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সরকারি তরফে যাবতীয় আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানান, রাজ্যে সাম্প্রতিককালে দুই সাংবাদিকের নির্মম হত্যাকান্ড সংঘটিত হয়েছে৷ মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ সংশ্লিষ্ট বিষিয়ে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন৷ রাজ্য সরকার বিষয়টি পুঙ্খনুপুঙ্খভাবে খতিয়ে দেখে বিষয়টি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া উচিত বলে মনে করে৷ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, দুি সাংবাদিক হত্যাকান্ডের তদন্তভার সিবিআইকে হস্তান্তর করা হবে৷ এজন্য সমস্ত আইনি প্রক্রিয়া গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে জানা গেছে, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনি কাগজপত্র আইন দফতরে পৌঁছে গেছে এবং এর তদন্তভার গ্রহণের জন্য সিবিআই-এর কাছে চিঠি দেওয়া হয়েছে৷

উল্লেখ্য করা যেতে পারে, ত্রিপুরার রাজধানী আগরতলার অদূরে মান্দাই এলাকায় গত ২০ সেপ্ঢেম্বর তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক (২৮) এক রাজনৈতিক সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ঘেরাটোপে নিহত হন৷ পুলিশের সামনেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে৷ রক্তাক্ত অবস্থায় পুলিশ শান্তনুকে উদ্ধার করে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷ এর পর ২১ নভেম্বর ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এর দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের ভেতর সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে (৫০) গুলি করে হত্যার অভিযোগের ওঠে বাহিনীর কমাড্যান্ট তপন দেববর্মার বিরুদ্ধে৷ রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আরকে নগরে টিএসআর এর দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের ভেতর সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক গুলি করে হত্যা করা হয়৷ এই ঘটনার পর  রাজ্যের সাংবাদিকরা টানা আন্দোলন চালিয়ে যান এবং দেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন৷

এদিকে, দু’জন সাংবাদিক হত্যার ঘটনায় সিবিআই তদন্ত দেওয়ার ব্যাপারে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন৷ ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতিতে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে৷ শ্রীদেব নির্বাচনের আগেই এই ব্যাপারে সিবিআই তদন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সেই অনুযায়ী আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেওয়ার ইউনিয়ন রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে৷ এবার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে ইউনিয়ন মনে করে৷ পাশাপাশি ধ্রুত এই তদন্তের কাজ যাতে সিবিআই হাতে নেয় এই ব্যাপারেও ইউনিয়ন দাবী জানিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top