News Flash

  • Home
  • Uncategorized
  • মনু নদীতে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
Image

মনু নদীতে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ মার্চ৷৷ অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল কৈলাসহর থানার পুলিশ৷ মৃতদেহে কোন আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি৷ আজ সকাল অনুমানিক ৮টার সময় কৈলাসহর জলাই গ্রামে মনু নদীর জল ভাসছিল মৃতদেহটি৷ লোকের চোঁখে আসতেই কৈলাসহর থানায় খবর দেওয়া হয়৷ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব, মহকুমা পুলিশ আধিকারিক রনজিৎ সেনগুপ্ত সহ কৈলাসহর থানায় পুলিশ ছুটে যায়৷ নদী থেকে মৃতদেহ জেলা হাসপাতালে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য৷ মৃত যুবকের বয়স অনুমান ৩০-৩২ হতে পারে, অন্য কোথায় খুন করে ঐ জায়গায় ফেলা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে চেহারা দেখে মনে হয় ঐ যুবক উপজাতি৷ পুলিশের ধারনা ঐ যুবককে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে৷ তবে সংবাদ লেখা পর্যন্ত ঐ যুবকের কোন পরিচয় পুলিশের কাছে আসেনি৷ ঊনকোটি জেলায় কোন থানায় মিসিং ডাইরিও নেই৷ পুলিশ অন্যান্য থানার সাথে যোগাযোগ করে তথ্য তল্লাসী করছে৷

Releated Posts

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top