News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত পার্টি অফিস ও সিন্ডিকেটগুলি সরেজমিনে দেখলেন ইয়েচুরি, চড়িলাম বিধানসভা আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াল সিপিএম
Image

আক্রান্ত পার্টি অফিস ও সিন্ডিকেটগুলি সরেজমিনে দেখলেন ইয়েচুরি, চড়িলাম বিধানসভা আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াল সিপিএম

সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ দলের রাজ্য নেতৃত্বরা সদর ও জিরানীয়া মহকুমার বিভিন্ন এলাকা সফর করেছেন যেখানে দলীয় কার্য্যালয় ভাঙচুর করা হয়েছে৷ ছবি নিজস্ব৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷  আগামী ১২ মার্চ অনুষ্ঠেয় চড়িলাম বিধানসভা আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দিয়েছে সিপিআইএম৷ যদিও প্রার্থীপদ প্রত্যাহারের এখন আর কোনও সুযোগ নেই৷ পার্টির মতে, সারা রাজ্যে সন্ত্রাস চলছে, এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন অসম্ভব৷ সিপিআইএম-এর রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমানে সারা রাজ্যে সন্ত্রাস চলছে৷ চড়িলাম বিধানসভা আসনে সিবিআইএম প্রার্থী এলাকাছাড়া হয়ে আছেন৷ আত্মরক্ষায় তিনি অন্যত্র গিয়ে বসবাস করছেন৷ সিপিএম সেই কেন্দ্রে কোনও প্রচারকার্য চালাতে পারছে না৷ বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পার্টি৷ এছাড়া আর কোনও উপায়ও ছিল না৷ তিনি আরও বলেন, সিপিআইএম-এর তরফে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তের কাছে পরিস্থিতির কথা জানিয়ে শান্তিপূর্ণ নির্বাচন দাবি করা করে পলাশ দেববর্মাকে৷ আগামী ১২ মার্চ সেখানে ভোট গ্রহণ হবে৷ নিয়ম অনুযায়ী প্রার্থীপদ প্রত্যাহারের এখন আর কোনও সুযোগ নেই৷ ভোটদাতারা পলাশ দেববর্মার নাম পাবেন ভোটযন্ত্রে৷ এই কেন্দ্রে বিজেপি-প্রার্থী রাজ্যের নবগঠিত সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণ দেববর্মণ৷

এদিকে, সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলীর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ দুপুরে সিপিআই(এম)’র একটি প্রতিনিধি দল আগরতলা জি বি হাসপাতালে বিজেপি’র দুর্বৃত্তদের নির্বাচনোত্তর সন্ত্রাসমূলক আক্রমণে আহত সিপিআই(এম) কর্মী সমর্থকদের দেখতে যান৷ পার্টির পলিটব্যুরোর সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী ও গৌতম দাশ, সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাশিষ গাঙ্গুলী, প্রদীপ দত্ত চৌধুরী প্রমুখ৷

বিজেপি’র দুর্বৃত্তদের ফ্যাসিস্টসুলভ আক্রমণে খয়েকরপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) সমর্থক কৃষ্ণ দাসের (৬৪) বুকের পাঁজর, পা ভেঙ্গে গেছে৷ তাঁর ফুসফুসেও চোট লেগেছে৷ ফলে আজ অস্ত্রোপচার করা যায়নি৷ সদরের বড়জলা কেন্দ্রের দক্ষিণ নারায়াণপুরের ৮৫ বছর বয়সী পার্টি সমর্থক রহিম মিঞার হাত – পা ভেঙ্গে দেয়া হয়েছে৷ জলিল মিঞার দেহের বিভিন্ন স্থানে জখম রয়েছে৷ সোনামুড়ার দুর্লভ নারায়ণের পার্টি কর্মী দুলাল নাহার মাথা রড দিয়ে আঘাত করে ফাটিয়ে দেয়া হয়েছে, কিরিজ দিয়ে হাত জখম করা হয়েছে৷ উদয়পুরের চন্দ্রপুরের আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন৷ মানিক সরকার সহ প্রতিনিধি দলের সদস্যরা আহতদের সাথে কথা বলেন, তাদের সহানুভূতি জানান৷ পার্টির পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচ বহন করা হচ্ছে৷

অন্যদিকে, সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রাজ্যে এসেছেন৷ তিনি এদিন, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক পবিত্র কর এবং সাংসদ শংকর প্রসাদ দত্তকে নিয়ে সদর ও জিরানীয়া মহকুমার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন যেখানে সিপিএম দলের পার্টি অফিস এবং তাদের শ্রমিক সংগঠনের অফিসে হামলা হুজ্জতি চালানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top