News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল নিয়ে রাহুলের মন্তব্যের কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Image

নোট বাতিল নিয়ে রাহুলের মন্তব্যের কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ১১ মার্চ (হি.স.): নোট বাতিল নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন গোরক্ষপুর লোকসভা উপনির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস সভাপতির কড়া নিন্দা করে বলেন, জনগণ তার আবেদনকে প্রত্যাখান করেছে। তিনি যেখানেই যান সেখানেই কংগ্রেসের ক্ষয় হয়েছে। তার নেতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার জন্যই কংগ্রেসের আজ এই দশা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মালেশিয়ায় প্রবাসী ভারতীয়দের সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নোট বাতিলের কড়া সমালোচনা করে বলেছিলেন, ‘আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আর আমায় যদি কেউ নোট বাতিল লেখা কোনও ফাইল দিত তবে আমি তা ডাস্টবিনে ফেলে দিতাম।’ রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
২০১৬ সালে ৫০০ এবং ১০০০ টাকা নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই গোটা দেশজুড়ে কংগ্রেসসহ অবিজেপি এবং অএনডিএ দলগুলি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। কিন্তু ভোটের ময়দানে বিজেপির বিজয় রথ এখনও অব্যহত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top