News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের জারি করা উচিত, দাবি ইয়েদুরাপ্পা
Image

কর্ণাটকে অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের জারি করা উচিত, দাবি ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ১০মার্চ (হি.স.): অবিলম্বে কর্ণাটকে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। আইনশৃঙ্খলা প্রশ্নে একেবারে ব্যর্থ কর্ণাটকের কংগ্রেস সরকার তাই বিধানসভা নির্বাচনের আগে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার বলে মনে করেন বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এই বিষয়ে তিনি বলেন, যে সরকার মাননীয় বিচারককে নিরাপত্তা দিতে পারে না। তাদের এক মিনিটের জন্যও ক্ষমতায় থাকা উচিত নয়। রাজ্যপালের এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ করা উচিত। প্রসঙ্গত সম্প্রতি কর্ণাটকের একটি আদালতে লোকায়ুক্তের বিচারক পি বিশ্বনাথ শেঠির উপর হামলা চালায় এক দুষ্কৃতি। বিচাককে ছুরি দিয়ে একাধিকবার কোপায় ওই দুষ্কৃতি। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেন বি এস ইয়েদুরাপ্পা। বিষয়েটি নিয়ে কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত কুমার কে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। বর্তমানে কর্ণাটককে গুন্ডা রাজ চলছে বলে জানান বি এস ইয়েদুরাপ্পা।
রাজ্যের আইনশৃঙ্খলা পাশাপাশি নারী এবং দলিতদের সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন বি এস ইয়েদুরাপ্পা। রাজ্যে গুন্ডা রাজ, নারীদের ধর্ষণ, দলিতদের উপর হামলা, খুন, হাঙ্গামা বেড়েই চলেছে। আর এর জন্য রাজ্যের জনগণের কাছে জবাবদিহি করতে হবে কংগ্রেস সরকারকে। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের জন্য রাজ্যের বহু বিজেপি নেতা কর্মী খুনের জন্য রাজ্য সরকারকে দায়ী করেন বি এস ইয়েদুরাপ্পা। অন্যদিকে এআইএডিএমকে নেত্রী বি কে শশীকলাকে জেলের ভেতর বিশেষ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার বলে অভিযোগ বি এস ইয়েদুরাপ্পা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top