News Flash

  • Home
  • Uncategorized
  • আরএসএস বা বিজেপি নয়, রাম মন্দির গড়বে আরজেডি : তেজ প্রতাপ
Image

আরএসএস বা বিজেপি নয়, রাম মন্দির গড়বে আরজেডি : তেজ প্রতাপ

নালন্দা (বিহার), ১০ মার্চ (হি.স.): আরএসএস বা বিজেপি নয় এবার রাম মন্দির তৈরি করবে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব। শনিবার বিহারের নালন্দায় এক জনসভায় এই কথা বলেন তিনি।
জাতীয় রাজনীতিতে রাম মন্দির কোনও নতুন ইস্যু নয়। অযোধ্যায় রাম মন্দির তৈরি করার দাবিতে বরাবরই সরব থেকেছে আরএসএস এবং বিজেপি। এবার সেই একই দাবি জানালো আরজেডি।
এই বিষয়ে বিহারের প্রাক্তন মন্ত্রী তথা আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব শনিবার নালন্দায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিষ্টান, অতি পিছিয়ে পড়া, গরিব, দলিত সবাই ওখানে একটা একটা করে ইট রেখে আসবে। আমরা রাম মন্দির তৈরি করার কাজ করব। যেদিন মন্দির বানানো সম্পূর্ণ হবে সে দিন থেকে বিজেপি-আরএসএস বিলুপ্ত হয়ে যাবে। যখন ওদের কাছে কোনও ইস্যুই থাকবে না তখন চামচ দিয়ে থালা বাজাতে থাকবে ওরা।
এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার বিজেপির নিন্দায় সরব হয়েছেন তেজ প্রতাপ যাদব। লালুপ্রসাদ যাদব যে জেড প্লাস সিকিউরিটি পেতেন। কেন্দ্রীয় সরকার তা কমিয়ে দেওয়ার পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তেজ প্রতাপ যাদব। সূত্রের দাবি সংখ্যালঘুদের তোষণের পাশাপাশি এবার নরম হিন্দুত্বের ব্যবহার করল আরজেডি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top