News Flash

  • Home
  • Uncategorized
  • এলওসি-তে পাকিস্তানি হামলা অব্যাহত, পুঞ্চে পাক গোলাগুলির যোগ্য জবাব দিল ভারত
Image

এলওসি-তে পাকিস্তানি হামলা অব্যাহত, পুঞ্চে পাক গোলাগুলির যোগ্য জবাব দিল ভারত

জম্মু, ১০ মার্চ (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| শনিবার সকাল ৭.৪০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়, মানকোটে সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্ত সংলগ্ন একাধিক গ্রাম লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| গোলাগুলির ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই|
সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শনিবার সকাল ৭.৪০ মিনিট থেকে পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্ত সংলগ্ন একাধিক গ্রাম লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| পাকিস্তানি হামলায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি হামলা দিন দিন বেড়েই চলেছে| চলতি বছরে এখনও পর্যন্ত পাকিস্তানি হামলায় প্রাণ হারিয়েছেন ২১ জন, তাঁদের মধ্যে ১২ জন হলেন নিরাপত্তা রক্ষী| শুক্রবারই উত্তর কাশ্মীরের উরি সেক্টরে হামলা চালায় পাকিস্তানি সৈন্য| উরি সেক্টরের যানে পীর বাবা পোস্টে পাকিস্তানি গুলিবর্ষণে আহত হন বীর সিং নামে একজন ভারতীয় সৈনিক|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top