News Flash

  • Home
  • Uncategorized
  • ২০টি উপজাতি সংরক্ষিত আসনের ফলাফল বিচার করে জোটের পরিষদীয় নেতা, দাবি আইপিএফটি’র
Image

২০টি উপজাতি সংরক্ষিত আসনের ফলাফল বিচার করে জোটের পরিষদীয় নেতা, দাবি আইপিএফটি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ জনজাতি মুখ্যমন্ত্রী চাইছে আইপিএফটি, এমনটাই মনে হচ্ছে৷ দলের সভাপতি এন সি দেববর্মা সরাসরি তা

সাংবাদিক সম্মেলনে এন সি দেববর্মা৷ ছবি নিজস্ব৷

বলেননি ঠিকই, তবে বুঝিয়ে দিয়েছেন উপজাতি আসনে বিজেপি-আইপিএফটি জোটের সাফল্যকে গুরুত্ব দেওয়া উচিৎ৷ কারণ, বামফ্রন্ট তা কখনোই করেনি৷ অবশ্য, এবিষয়ে তাঁর যুক্তি, পূর্বোত্তরের ঐতিহ্য বজায় রাখার জন্য ত্রিপুরাতেও জনজাতিদের মধ্য থেকেই মুখ্যমন্ত্রী বাছাই হোক৷ সাথে তিনি যোগ করেন, মন্ত্রিসভায় আইপিএফটিকে স্থান না দেওয়া হলে, দলের বিধায়ক পরিষদের তরফে অধ্যক্ষের কাছে বিধানসভায়  আলাদা ব্লকের দাবি জানানো হবে৷

রবিবার আগরতলায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা বলেন, নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হয়েছে৷ এখন রাজ্যে অন্তবর্তীকালীন সময় চলছে৷ মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ফলে, এখন রাজ্যপালের অনুরোধে রাজ্যে কেয়ারটেকার সরকার চলবে৷ তাঁর কথায়, নতুন সরকার গঠনে আরো কয়েকদিন সময় বাকি রয়েছে৷ এরই মাঝে রাজ্য প্রশাসন, মুখ্যসচিব এবং বিভিন্ন দপ্তরের পদাধিকারীদের কাছে তাঁর অনুরোধ, সরকারী কোন নথী নষ্ট করবেন না৷ সমস্ত সরকারী নথি অক্ষত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি৷

এদিন এন সি দেববর্মা বলেন, নির্বাচনের ফলাফল অত্যন্ত ইতিবাচক৷ জনগণ সঠিক বিচার করেই রায় দিয়েছেন৷ ফলে, এই রায় সবাই মাথা পেতে নিতে বাধ্য৷ এক প্রশ্ণের জবাবে এন সি দেববর্মা বলেন, নির্বাচনী প্রচারে বামফ্রন্ট বিজেপি-আইপিএফটি জোট নিয়ে নানা কুৎসা রটিয়েছিল৷ আইপিএফটি উগ্রবাদীদের থাপ্পলদার এমনটাও প্রচারে দাবী করা হয়েছিল৷ কিন্তু, রাজ্যের জনগণ বামফ্রন্টের সমস্ত চেষ্টা প্রত্যাখান করেছেন৷ ফলাফলে তা স্পষ্ট৷ তাঁর মতে, জোট নিয়ে বামফ্রন্টের প্রচার মানুষ গ্রহণ করলে বিধানসভা নির্বাচনে ফলাফল বিজেপি-আইপিফেটি জোটের অনুকূলে যেত না৷

এদিন তিনি বলেন, এখন জোটের দায়িত্ব অনেক বেড়ে গেছে৷ সে মোতাবেক প্রস্তুতি নিতে হচ্ছে৷ তাঁর কথায়, খুব শীঘ্রই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে৷ শরিক দল পারস্পরিক আলোচনার মাধ্যমে সরকার গঠন করবে বলে তাঁর বিশ্বাস৷ তিনি মনে করেন, জোট ধর্ম অবশ্যই পালন করা হবে৷ বিজেপি-আইপিএফটি আলোচনার মাধ্যমেই পরিষদীয় নেতা বাছাই করবে৷ তাঁর দাবি, সরকার গঠনে সংসদীয় নীতি অক্ষরে অক্ষরে পালন করা হোক৷

এদিন তিনি বলেন, রাজ্যে ২০টি উপজাতি সংরক্ষিত আসনে ১৭টিতে বিজেপি-আইপিএফটি জোট জয়ী হয়েছে৷ চড়িলামে ১২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ওই নির্বাচনেও বিজেপি-আইপিএফটি জোট জয়ী হবে বলে তিনি আশাবাদী৷ তাঁর কথায়, পরিষদীয় নেতা নির্বাচনে বিধানসভা নির্বাচনের ফলাফল গুরুত্ব দেওয়া হোক৷ পূর্বোত্তরের ঐতিহ্য অনুসারে পরিষদীয় নেতা নির্বাচিত হোক চাইছেন তিনি৷ এবিষয়ে তাঁব ব্যাখ্যা, পূর্বোত্তরের অন্যান্য রাজ্যগুলিতে জনজাতি মুখ্যমন্ত্রী রয়েছেন৷ ত্রিপুরাতে একাদশ বিধানসভা পর্যন্ত বামফ্রন্ট তা মানেনি৷ উপজাতি সংরক্ষিত কুড়িটি আসনে ১৯টিতে জয়ী হয়েও সেবিষয়ে ভাবেনি বামেরা৷  তাই তিনি বিজেপির দৃষ্টি আকর্ষণ করে বলেন, উপজাতি আসনে জোটের ফলাফল পরিষদীয় নেতা নির্বাচনে গুরুত্ব দেওয়া হোক৷ তাতে মনে হয়েছে, আইপিএফটি জনজাতি মুখ্যমন্ত্রী চাইছে৷

এদিন এন সি বলেন, মন্ত্রিসভা গঠনের বিষয়ে এখনো বিজেপির তরফে আলোচনার আহ্বান জানানো হয়নি৷ তবে, রাজ্য মন্ত্রিসভায় আয়তন অনুযায়ী  আইপিএফটিকে সম্মানজনক সুযোগ দেওয়া হোক৷ অবশ্য, মন্ত্রিসভায় আইপিএফটিকে স্থান না না দেওয়া হলে তাতে দল হতাশ হবে না৷ কিন্তু, এক্ষেত্রে অধ্যক্ষের কাছে বিধানসভায় আলাদা ব্লকের দাবি জানাবে আইপিএফটি৷ তাঁর কথায়, মন্ত্রিসভায় আইপিএফটি স্থান না পেলে ট্রেজারি বেঞ্চের সাথে একসাথে বসবে না দলীয় বিধায়করা৷

এদিন তিনি আরো জানিয়েছেন, পৃথক রাজ্যের দাবি ছাড়বে না আইপিএফটি৷ এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল তার অপেক্ষায় থাকবে দল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top