News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্র দাখিল রাজ্যপালের কাছে
Image

মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্র দাখিল রাজ্যপালের কাছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যপাল তথাগত রায়ের কাছে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার পদত্যাগপত্র পেশ করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক

পদত্যাগ পত্র তুলে দেওয়ার পর রাজভবনে রাজ্যপাল তথাগত রায়ের সাথে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার তোলা নিজস্ব ছবি৷

সরকার৷ নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকেই দায়িত্ব পালন করে যাওয়ার জন্য বলেছেন রাজ্যপাল৷ বিদায়ী মুখ্যমন্ত্রীর কথায়, এটাই শাসনতান্ত্রিক প্রথা৷ তা তিনি পালন করবেন৷

রবিবার বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ রাজভবনে আসেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর কনভয় রাজভবনের প্রধান ফটক অতিক্রম করে সোজা চলে যায় মূল ভবনের দরজায়৷ রাজ্যপাল তথাগত রায়ের সাথে দেখা করে তিনি মুখ্যমন্ত্রী পদে তাঁর ও মন্ত্রিসভার পদত্যাগ পত্র তুলে দেন৷ এরপর দুজনে দীর্ঘ ২০ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ আলোচনা শেষে প্রথা অনুযায়ী রাজ্যপাল বিদায়ী মুখ্যমন্ত্রীকে এগিয়ে যান৷ বিদায় মুহুর্তে দুজনেই কড়জোরে সৌজন্য বিনিময় করেন৷

এদিন রাজ্যপাল এই মুহুর্তকেও চিরস্মরণীয় রাখার জন্য ট্যুইট করে বলেন,  আমার হৃদয় ছুঁয়ে একটি মানুষ৷

রাজ্যপালের কাছ থেকে বিদায় নিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি এবং আমার মন্ত্রিসভার পদত্যাগপত্র পেশ করতে এসেছিলাম৷ পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল৷ নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য বলেছেন তিনি৷ এটা শাসনতান্ত্রিক প্রথা৷ আর সে অনুযায়ীই কাজ করতে হয়৷

মানিক সরকার আরও বলেন, টানা ২০ বছর আমাদের উপর আস্থা রেখেছেন রাজ্যের জনগণ৷ আমি তাঁদের কাছে কৃতজ্ঞ৷ এই রাজ্যের আধিকারিকেরাও সরকার পরিচালনায় যথেষ্ট সাহায্য ও সহযোগিতা করেছেন৷ আমি তাঁদের সকলকে ধন্যবাদ জানাই৷

তবে পরাজয়ের কারণ কিংবা অন্যান্য বিষয়ে জিজ্ঞাসা করতেই তিনি এগিয়ে আসেন এবং তার রক্ষীরা সাংবাদিকদের ভিড় ঠেলে তাঁকে গাড়ি পর্যন্ত নিয়ে যান৷ তিনি এই প্রশ্ণের কোনও উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top