News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়ের আবহেই আজ শুরু মাধ্যমিক পরীক্ষা
Image

ভয়ের আবহেই আজ শুরু মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ ৫ মার্চ সোমবার থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের সার্বিক পরিস্থিতি যে পর্যায়ে এসে ঠেকেছে তাতে পরীক্ষার্থীরা জটিল সমস্যার সম্মুখীন হচ্ছে৷ সর্বত্র হৈ হট্টগোল ও সন্ত্রাস একদিকে যেমন পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে ঠিক তেমনি তারা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে কি না তা নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ পরীক্ষার্থীদের অনেক অভিভাবকই আতঙ্কে কাটাচ্ছেন৷ অনেকে নিরাপত্তা জনিত কারণে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন৷ উদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষা পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হওয়া নিয়েও যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে৷ যাদের বাড়িতে পরীক্ষার্থী রয়েছে তাদের বাড়ি ঘরেও সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ৷ বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন মধ্যশিক্ষা পর্ষদ কর্মকর্তারাও৷ এবছর এমনিতেই নির্বাচনের কারণে পরীক্ষার্থীদের পঠন পাঠনে ব্যাপক ব্যাঘাত ঘটেছে৷ শেষ মুহুর্তের প্রস্তুতিতেও সন্ত্রাস ব্যাঘত ঘটাচ্ছে৷ পর্ষদ পরিচালিত পরীক্ষাপর্ব যাতে শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হতে পারে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন৷ শুধু পরীক্ষার্থীদেরই নয়, গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার ক্ষেত্রেও আতঙ্কে ভুগছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top