News Flash

  • Home
  • Uncategorized
  • এই পরাজয় অপ্রত্যাশিত ছিল, বলল সিপিএম
Image

এই পরাজয় অপ্রত্যাশিত ছিল, বলল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ নির্বাচনের ফলাফল অপ্রত্যাশিত ছিল, তা মেনে নিয়েছে সিপিএম৷ কিন্তু, নির্বাচনী প্রচারে জনোচ্ছ্বাসের সাথে ফলাফল সংগতিপূর্ণ নয় বলে দাবি দলের রাজ্য সম্পাদক বিজন ধরের৷ তাই, এই ফলাফল পর্যালোচনার পরই এবিষয়ে বক্তব্য রাখতে পারবেন বলে শনিবার সাংবাদিক সম্মেলনে বলেন তিনি৷ তাঁর কথায়, পার্টি এখন নির্বাচনী ফলাফল পর্যালোচনা করে দেখবে৷ কোথায় ত্রুটি ছিল তা খুঁজে বের করা হবে৷

এদিন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, বিধানসভা নির্বাচনের ফলাফল অপ্রত্যাশিত৷ এমনটা ভাবা যায়নি৷ তবে এমনটা হওয়ার পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হবে৷ তিনি বলেন, জনগনের রায় মেনে নিতেই হবে৷ কিন্ত বিজেপি জয়লাভের পর বিভিন্ন স্থানে সন্ত্রাস শুরু করেছে৷ আর এত বড় জয়ের পরে বিজেপি এখন মানিক সরকারকে হারাতে চাইছে৷ সেখানে মুখ্যমন্ত্রীর জয়ের পরেও মিথ্যা অভিযোগে গণনা আটকে রাখা হয়েছে৷ পার্টির কাউন্টিং এজেন্টদের কেন্দ্রীয় বাহিনীর দ্বারা বাইরে বের করে দেওয়া হয়েছে৷ মানিক সরকার ও তাঁর এজেন্টকে ভেতরে গালিগালাজ করা হচ্ছে৷ একই অবস্থা চলছে সোনামুড়া কেন্দ্রের ভোট গণনা নিয়ে৷ তিনি আরও বলেন, বিজেপি এই নির্বাচনে ব্যাপক মাত্রায় অর্থ ও পেশিশক্তি ব্যবহার করেছে৷

বিজন ধরের কথায়, নির্বাচনের জয়ের লক্ষ্যে বিজেপি একদিকে প্রচুর টাকা খরচ করেছে৷ অন্যদিকে, পেশিশক্তি এবং কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করেছে৷ কেন্দ্রের একাধিক মন্ত্রি এবং বিজেপি নেতৃত্বরা নির্বাচনকে ঘিরে রাজ্যে ঘাঁটি গেড়ে বসেছিলেন৷ তাঁর মতে, বামফ্রন্ট পুণরায় মন্ত্রিসভা গঠন করতে পারেনি৷ কিন্তু, বড় অংশের জনগণের এখনো আস্থা রয়েছে বামেদের উপর৷ তাই নির্বাচনে তাঁদের সমর্থন পেয়েছে বামফ্রন্ট৷ তাঁর কথায়, সে সকল ইস্যুতে লড়াই চলছিল তা এখনো চলবে৷ বিজেপি নির্বাচনে জয়ী হতে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তা রূপায়নে গণআন্দোলন সংগঠিত করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top