News Flash

  • Home
  • Uncategorized
  • দলাই লামার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই, জানাল বিদেশমন্ত্রক
Image

দলাই লামার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই, জানাল বিদেশমন্ত্রক

রাজকোট, ২ মার্চ (হি.স.) : দলাই লামা নিয়ে ভারত তার পুরনো অবস্থানেই অনড় থাকল। সম্প্রতি খবরের প্রেক্ষিতে এভাবেই প্রতিক্রিয়া জানাল ভারতীয় বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, দলাই লামাকে ভারত বরাবর সম্মান করে। কোনও অবস্থাতেই ভারতের মাটিতে ধর্ম প্রচারে তাঁকে বাধা দেওয়া হবে না।
উল্লেখ্য, বেজিংয়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, আর তাই নাকি তিব্বতী ধর্মগুরু দলাই লামার সমস্ত অনুষ্ঠান থেকে সরকারী কর্মচারীদের দূরে থাকার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। দিন কয়েক আগে প্রকাশিত এই খবর নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। সেখানে বিদেশমন্ত্রককে সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, মার্চের শেষ ভাগে ও এপ্রিলের শুরুতে ভারতে দলাই লামার সন্মানার্থে অনুষ্ঠিত তিব্বতিদের অনুষ্ঠানে বিজেপির প্রথম সারির নেতা ও উচ্চ-পদস্থ আমলাদের যোগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপরই দেখা দেয় বিভ্রান্তি।
শুক্রবার এই বিভ্রান্তি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিল বিদেশমন্ত্রক। রবীশ কুমার বলেন, ‘আমরা দলাই লামাকে নিয়ে কখনওই কোনও নেতিবাচক মন্তব্য করি না। কারণ তাঁকে ভারতীয়রা অত্যন্ত সম্মান করে। চিনকে তুষ্ট করতে ভারত কখনই দলাই লামার গতিবিধির উপর কোনওরকম বিধিনিষেধ আরোপ করবে না’‌।’ তবে সংবাদপত্রে প্রকাশিত খবরটি নিয়ে মন্ত্রকের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
১৯৫৯ সালে তিব্বতের স্বাধীনতা আন্দোলন দমনে চিনা সেনার অত্যাচারের মুখে ভারতে আশ্রয় নেন দলাই লামা। এরপর থেকে কেটে গেছে ৬০ বছর। ভারতের মাটিতেই তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেছেন। তাঁর অবাধ বিচরণ নিয়ে চিনের চোখ রাঙানিকে পাত্তাও দেয়নি নয়া দিল্লি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top