সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার ঘোষণা ওড়িশা সরকারের

ভুবনেশ্বর, ২ মার্চ (হি.স.) : হোলিতে রাজ্য সরকারি কর্মীদের জন্যে সুখবর দিল ওড়িশা সরকার। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার ঘোষণা করল নবীন পট্টনায়েক সরকার। শুধু সরকারি কর্মীরাই নন, সরকারের অধীনস্থ সংস্থার কর্মীদের বেতন বাড়ানোর নির্দেশও দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
আগামীবছর ওড়িশার বিধানসভা নির্বাচন রয়েছে। সেদিকে তাকিয়েই সরকারি কর্মীদের এই বেতন বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। এই সুপারিশ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে। ২০১৭ সালের ২৯ অগাস্ট সরকারি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ওডিশা সরকার। এবার সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে সরকারের অধীনস্থ সংস্থাগুলির কর্মীদের বেতন পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিলেন পট্টনায়েক। ফলে লাভবান হবে প্রায় ৮ লক্ষ কর্মী।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮,০০০ থেকে বাড়িয়ে ২৬,০০০ টাকা করার দাবি করেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। গতবছর জুনে ৩৪টি পরিবর্তনর পর বেতন কাঠামোয় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা।