শুরু হল গণনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, 3 মার্চ৷৷ সকাল ৮টা বাজতেই শুরু হয়ে গিয়েছে৷ তার আগেই সমস্ত ইভিএম এবং একটি করে ভিভিপ্যাট গণনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ ২০টি গণনা কেন্দ্রে একযোগে গণনা শুরু হয়৷

গণনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে৷ এরই মধ্যে আগরতলায় উমাকান্ত একাডেমির সামনে বাম ও বিজেপি উভয় শিবিরের কর্মী সমর্থকরা বিরাট সংখ্যায় জড়ো হয়েছেন৷