News Flash

  • Home
  • Uncategorized
  • রঙের উত্সব হোলি, দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

রঙের উত্সব হোলি, দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): দেশবাসীকে রঙের উত্সব হোলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| দেশের প্রত্যেকটি মানুষের শান্তি, আনন্দ ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| শুক্রবার সকাল ৭.০০ মিনিট নাগাদ মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, ‘হোলির পবিত্র দিনে দেশের প্রত্যেকটি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন| সম্প্রীতির উত্সব হোলি প্রত্যেকের জীবনে নিয়ে আসুক শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি|’ হোলির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ‘সকলকে হোলির শুভেচ্ছা|’

শুক্রবার পবিত্র হোলির দিনে রঙের উত্সবে মেতে উঠেছে গোটা দেশবাসী| দিল্লিতে নিজ বাসভবনে হোলি উত্সব উদযাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| হোলির আনন্দে মেতে উঠেছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বার নকভি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রমুখরা| পাশাপাশি উত্তর প্রদেশের গোরক্ষপুর, কানপুর ও মোরাদাবাদ এবং উত্তরাখণ্ডের ঋষিকেশ-এ সকাল থেকেই রঙের উত্সবে মাতোয়ারা মানুষজন| গুজরাটের আহমেদাবাদে টোমাটো দিয়ে হোলি উত্সব পালিত হয়| মথুরা ও বৃন্দাবনে রঙের উত্সবে মেতেছে আট থেকে আশি|

অশুভ শক্তির বিনাশে দেশের বিভিন্ন প্রান্তে রঙের উত্সবের প্রাক্কালে পালন করা হয় হোলিকা দহন| বাণিজ্য নগরী মুম্বইয়ের ওরলিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদীর মূর্তির তৈরি করে তা পোড়ানো হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top