News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডের ৯টি বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে পুনরায় চলছে ভোটগ্রহণ
Image

নাগাল্যান্ডের ৯টি বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে পুনরায় চলছে ভোটগ্রহণ

কোহিমা, ২ মার্চ (হি.স.): নাগাল্যান্ডের ৯টি বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে শুক্রবার পুনরায় ভোটগ্রহণ হচ্ছে। শুক্রবার সকাল ৭টা থেকে ভোটদান পর্ব শুরু হয়েছে। ভোটদান পর্ব চলবে বিকেল ৩টে পর্যন্ত। তামুল, পেরেন, কোহিমা টাউন, চিজ়ামা, ফেক, মেলুরি, তিজ়িট, পুংগ্রো-কিফিরি ও লিয়োংঘিম-চারে এই ৯টি কেন্দ্রের ১১টি বুথে পুনরায় ভোটগ্রহণ চলছে শুক্রবার সকাল থেকে। নাগাল্যান্ডের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৯টিতে ভোট হয় গত ২৭ ফেব্রুয়ারি। ফল ঘোষণা হবে ৩ মার্চ।

গত ২৭ ফেব্রুয়ারি ভোটের দিন সকালে তিজ়িটের একটি বুথে বোমা ফেটে জখম হয়েছিলেন একজন। নাগাল্যান্ডের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) ইতিমধ্যে জানিয়েছেন, শুক্রবার নাগাল্যান্ডের ৯টি বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে পুনরায় ভোটদান পর্ব চলবে| ভোটদান পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top