News Flash

  • Home
  • Uncategorized
  • জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, আহত চারজন সাধারণ নাগরিক
Image

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, আহত চারজন সাধারণ নাগরিক

কাবুল, ২ মার্চ (হি.স.): আবারও বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে কাবুলের পিডি৯-এর কাবেল বাঈ এলাকায় জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে আহত হয়েছেন চারজন সাধারণ নাগরিক| যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, জোরালো বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে| আফগানিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রকের ডেপুটি মুখপাত্র নুসরাত রাহিমি জানিয়েছেন, শুক্রবার সকালে কাবুলের পিডি৯-এর কাবলে বাঈ এলাকায় জোরালো বিস্ফোরণ হয়| বিদেশি বাহিনীর কনভয় লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়| আচমকা বিস্ফোরণে আহত হয়েছেন চারজন সাধারণ নাগরিক| বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল বিস্ফোরণস্থল সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে|

প্রশাসনের দাবি, জোরালো বিস্ফোরণে চারজন আহত হয়েছেন| যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে প্রশাসনের অনুমান, এদিনের হামলার নেপথ্যে তালিবান অথবা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থাকতে পারে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top