News Flash

  • Home
  • Uncategorized
  • বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, যৌথ অভিযানে খতম ১২ জন মাওবাদী
Image

বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, যৌথ অভিযানে খতম ১২ জন মাওবাদী

রায়পুর, ২ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায়, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল ১২ জন মাওবাদী| তবে দুঃসংবাদ হল, মাওবাদী দমন অভিযানে আহত হন চারজন পুলিশ কর্মী| পরে তাঁদের মধ্যে সুশীল কুমার নামে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে| তিনি অ্যান্টি-ফোর্স গ্রেহাউন্ডের সদস্য| স্পেশ্যাল ডিজি (মাওবাদী অভিযান) ডি এম অবস্থি জানিয়েছেন, বিজাপুর জেলার পূজারি কাঙ্কের এলাকায় যৌথ অভিযান চালায় ছত্তিশগড় পুলিশ এবং তেলেঙ্গানা পুলিশ| যৌথ অভিযানে খতম হয়েছে ১২ জন মাওবাদী| এছাড়াও আহত হয়েছেন চারজন পুলিশ কর্মী| পরে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে|

বিজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, শুক্রবার ভোররাতে প্রথমে ছত্তিশগড়ের বীজাপুর জেলার পূজারি কাঙ্কের এলাকায় (রায়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে) যৌথভাবে অভিযান চালায় ছত্তিশগড় পুলিশ ও তেলেঙ্গানা পুলিশ| এরপর তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে, তেলেঙ্গানার জয়শঙ্কর ভুপালাপল্লি জেলায় ভেঙ্কটাপুরম গ্রামের কাছে জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় শুরু হয়| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ১২ জন মাওবাদী| নিহত মাওবাদীদের মধ্যে এখনও পর্যন্ত দু’জনের নাম জানা গিয়েছে, তারা হল-দামোদর এবং লক্ষ্মান্না| পুলিশ সূত্রের খবর, উত্তর তেলেঙ্গানা স্পেশ্যাল জোনের প্রধান ছিল দামোদর|

যৌথ অভিযানে সাফল্য যেমন মিলেছে, তেমনই অকালে চলে গেল একজন পুলিশ কর্মীর প্রাণ| মাওবাদী দমন অভিযানে আহত হন চারজন পুলিশ কর্মী| পরে তাঁদের মধ্যে সুশীল কুমার নামে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে| তিনি অ্যান্টি-ফোর্স গ্রেহাউন্ডের সদস্য| বস্তার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, চারজন মহিলা সহ ১০ জন মাওবাদীর দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে| এনকাউন্টারে নিহত ১২ জন মাওবাদীর জন্য ৬ জন হল মহিলা| পুলিশ সূত্রের খবর, ৫০-৬০ জন মাওবাদী বিশেষ সভায় মিলিত হয়েছিল| নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ১২ জন মাওবাদীর| বাকি মাওবাদীরা সুযোগ বুঝে পালিয়ে যায়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top