News Flash

  • Home
  • Uncategorized
  • কার্তির পাঁচ দিনের সিবিআই হেফাজত, আদালতের সিদ্ধান্তে খুশি স্বামী
Image

কার্তির পাঁচ দিনের সিবিআই হেফাজত, আদালতের সিদ্ধান্তে খুশি স্বামী

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত| আদালতের এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মমাণিয়াম স্বামী| আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে শুক্রবার স্বামী বলেছেন, কার্তির কাউন্সেল অভিষেক মনু সিঙভির যুক্তি ধোপে টিকল না| যেহেতু তাঁরা সত্য নয়, আদালত তাই কার্তিকে সিবিআই হেফাজতে পাঠিয়েছে| স্বামীর মতে, কার্তিকে সিবিআই হেফাজতে পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আদালত|
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে গত বুধবার গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| বুধবার সকাল আটটা নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে কার্তিকে গ্রেফতার করেছে সিবিআই| বৃহস্পতিবার কার্তিকে দিল্লির একটি আদালতে তোলা হলে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত| কার্তির বাবা পি চিদম্বরম এবং মা নলিনী চিদম্বরমের উপস্থিতিতেই আদালতে তোলা হয় কার্তিকে| উল্লেখ্য, কার্তি চিদম্বরমের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক সংগ্রাম এখন তুঙ্গে| কংগ্রেস-বিজেপি কেউই প্রতিপক্ষকে এক ইঞ্জিও ছাড়তে নারাজ|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top