News Flash

  • Home
  • Uncategorized
  • এনডিএ থেকে বেরিয়ে এলেন জীতেন রাম মাঞ্ঝি, স্বাগত লালু-পুত্র তেজস্বীর
Image

এনডিএ থেকে বেরিয়ে এলেন জীতেন রাম মাঞ্ঝি, স্বাগত লালু-পুত্র তেজস্বীর

পাটনা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) থেকে বেরিয়ে এলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র প্রধান জীতেন রাম মাঞ্ঝি| এনডিএ থেকে বেরিয়ে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেসের ‘মহাজোটে’ যোগ দিলেন জীতেন রাম মাঞ্ঝি| এ প্রসঙ্গে লালু-পুত্র তেজস্বী যাদব বলেছেন, ‘তিনি (জীতেন রাম মাঞ্ঝি) আমার বাবার অনেক পুরনো বন্ধু| তাঁকে আমরা স্বাগত জানিয়েছে|’

বুধবার সকালে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ী দেী এবং লালু-পুত্র তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জীতেন রাম মাঞ্ঝি| মাঞ্ঝির বাসভবনে লালু-পত্নী ও লালু-পুত্রের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠক শেষে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র প্রধান জীতেন রাম মাঞ্ঝি| বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জীতেন রাম মাঞ্ঝির এহেন সিদ্ধান্তের পরই লালু-পুত্র তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, ‘তিনি (জীতেন রাম মাঞ্ঝি) আমার বাবার অনেক পুরনো বন্ধু| তাঁকে আমরা স্বাগত জানিয়েছে| মাঞ্ঝি আমার অভিভাবকের মতো, মহাজোটে তিনি যথাযথ সম্মান পাবেন|’ জীতেন রাম মাঞ্ঝিকে মহাজোটে স্বাগত জানিয়ে রাজ্যের কংগ্রেস প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) কে কাদরি জানিয়েছেন, ‘এই সময়টা আমাদের জন্য অত্যন্ত আনন্দের…যদিও তিনি এনডিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত একটু দেরিতেই নিয়েছেন| এনডিএ-তে যথাযথ সম্মান পাননি তিনি| এটা সঠিক সিদ্ধান্ত|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top