News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতির পরিচিত চেহারার বাইরে অন্য রূপে প্রতিদ্বন্দ্বি দলের প্রার্থীরা
Image

রাজনীতির পরিচিত চেহারার বাইরে অন্য রূপে প্রতিদ্বন্দ্বি দলের প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ২৬ ফেব্রুয়ারি৷৷ রাজনীতির পরিচিত চেহারার বাইরে এক অন্য রূপে দেখা গেল সিপিএম ও বিজেপি দুই

সোমবার ধনপুর বিধানসভা কেন্দ্রের টেলকাজলা সুকলের বুথে পুনঃভোট চলাকালে সিপিএম প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বিজেপির প্রার্থী প্রতীমা ভৌমিক পরস্পরে কুশল বিনিময় করেন৷ ছবি- হারাধন দেবনাথ৷

প্রতিদ্বন্দ্বি দলের প্রার্থীদের৷ ধনপুর থেকে শুরু করে তেলিয়ামুড়া এবং সাব্রুমে প্রার্থীদের সেই অন্য রূপ রাজনীতির পরিভাষায় কুশল বিনিময় বলে দাবি রাজনৈতিক মহলের৷

ধনপুরে পুনঃভোটে আজ এক ভিন্ন মেজাজে লক্ষ্য করা গেছে সিপিএম প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারকে৷ নির্বাচনী চাপ ছিল না তাঁর মুখে৷ বরং খুবই খুশ মেজাজে আজ ভোটারদের সাথে দেখা করেছেন তিনি৷ সবচেয়ে অবাক করেছে, বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সাথে দাঁড়িয়ে তাঁর কুশল বিনিময় পর্ব৷ সহাস্যে দুজনই একে অপরের সাথে সৌজন্য বিনিময়ের পাশাপাশি নির্বাচনী পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন৷ তেলকাজলা হাই সুকলে বুথে বেশ কিছুটা সময় তাঁদের একসাথে আলোচনা করতে দেখা গেছে৷ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক মহলেরও দাবি, নির্বাচনী উত্তাপের মাঝেও দুজনই কুশল বিনিময় সারলেন৷

একই চিত্র দেখা গেছে তেলিয়ামুড়াতেও৷ নির্বাচনী ডামাঢোলে ক্লান্ত সিপিএম ও বিজেপি প্রার্থী গৌরী দাস এবং কল্যাণী রায়কে আজ পুনঃভোটে তেলিয়ামুড়ায় বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বুথের বাইরে একসাথে বিশ্রাম নিতে দেখা গেছে৷ ছাত্র জীবনে দুজনই ভাল বন্ধু ছিলেন৷ পরবর্তী সময়ে রাজনৈতিক লড়াইয়ে এখন তাঁরা দুজনে প্রতিদ্বন্দ্বি৷ কিন্তু, নির্বাচনী লড়াইয়ের ফাঁকে অবসরে আজ তাঁরাও কুশল বিনিময় সেরেছেন৷ ধারণা করা হচ্ছে, নিজেদের ব্যক্তিগত জীবনের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁরা চর্চা করেছেন৷

এমনই দৃশ্য দেখা গেছে সাব্রুমেও৷  লুধুয়া হাইসুকলে বুথে পুনঃভোটে সিপিএম প্রার্থী রীতা কর মজুমদার এবং বিজেপি প্রার্থী শঙ্কর রায়কে ‘সেলফি’ নিতে দেখা গেছে৷ তাঁদের এই রাজনৈতিক সৌজন্যতায় নিশ্চিতভাবে মুগ্দ হয়েছেন ভোটাররা৷ কারণ, রাজনীতির লড়াই যতই হোক, রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের মধ্যে সৌজন্যতা রাজ্যে শান্তির পরিবেশকে বজায় রাখতে সহায়ক ভূমিকা নিতে পারে বলে দাবি রাজনৈতিক মহলের৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top