News Flash

  • Home
  • Uncategorized
  • বান্দিপোরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই, পুলওয়ামায় মৃত্যু জঙ্গির
Image

বান্দিপোরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই, পুলওয়ামায় মৃত্যু জঙ্গির

শ্রীনগর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে তপ্ত হল জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলা| সোমবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ বান্দিপোরা জেলার হাজিন শহরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় জঙ্গিরা| সময় নষ্ট না করে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব ফিরিয়ে দিলে শুরু হয় গুলির লড়াই| এরই মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে যায়| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪৫ ব্যাটেলিয়ান, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ১৩ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ বান্দিপোরা জেলার হাজিন শহরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা| নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিল শুরু হয় গুলির লড়াই| এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪৫ ব্যাটেলিয়ান, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ১৩ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা|
সোমবারই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে পুলিশ স্টেশনে হামলা চালায় এক জঙ্গি| পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার জন্য গ্রেনেড হামলা চালায় মহিলাদের পোশাক পরিহিত এক জঙ্গি| হেফাজতেই মৃত্যু হয়েছে সন্ত্রাসবাদী মুস্তাক আহমেদ চোপান-এর| এছাড়াও গ্রেনেড হামলায় আহত হয়েছেন পুলিশ কনস্টেবল মেহরাজুদ্দিন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top