News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম রাজ্য কমিটির রিপোর্টে অষ্টম বামফ্রন্ট সরকার হচ্ছেই ঃ বিজন ধর
Image

সিপিএম রাজ্য কমিটির রিপোর্টে অষ্টম বামফ্রন্ট সরকার হচ্ছেই ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবেই৷ দৃঢ় বিশ্বাস সিপিএমের৷ কিন্তু, এবিষয়ে ১০০ শতাংশ নিশ্চয়তা

শনিবার আগরতলায় সিপিএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ছবি নিজস্ব৷

মিলেনি দলের রাজ্য কমিটির রিপোর্টে৷ তাই, একদিকে যেমন অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবেই, সেবিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত নয় সিপিএম৷ তেমনি, আসন বাড়বে না কমবে এনিয়েও অন্ধকারে বিজনবাবুরা৷ তাই, শনিবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর মেনে নিয়েছেন, নির্বাচনে জয় ভোটারদের উপর নির্ভর করবে৷ সাথে যোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় অব্যবস্থাপনার জন্য নির্বাচনের কাজে নিযুক্তদের উপর অনাস্থার কোন প্রশ্ণ আসে না৷ তবে, তাঁদের কাজকর্মের সমালোচনা করেছে দল৷

এদিন ঘন্টা দুয়েকের জন্য সিপিএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এবিষয়ে দলের রাজ্য সম্পাদক বলেন, নির্বাচন সংক্রান্ত সংক্ষিপ্ত রিপোর্ট রাজ্য কমিটিতে পেশ হয়েছে৷ তাতে দল দৃঢ়ভাবে নিশ্চিত, অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবেই৷ শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের জন্য যাঁরা নির্বাচনী সংগ্রামে অংশ নিয়েছিলেন তাঁরা জয়ী হবেন৷ তাঁর কথায়, রাজ্য কমিটিতে এদিনের সংক্ষিপ্ত আলোচনায় এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে৷

রাজ্য কমিটির রিপোর্টে জয় নিশ্চিত হলেও, গণনার দিন নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হতে পারেনি সিপিএম৷ বিজনবাবুর কথায়, গণনার তারিখ যত এগিয়ে আসছে বিজেপি-আইপিএফটি দুসৃকতিরা ততই নানাভাবে উস্কানি দিচ্ছে৷ জম্পুইজলায় যে পরিস্থিতি তাতে শান্তিপূর্ণ গণনা হবে বলে মনে করেন না বিজনবাবু৷ তাই, তিনি আবারও নির্বাচন কমিশনের কাছে জম্পুইজলায় গণনা কেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছেন৷ সাথে যোগ করেন, যদি এই দাবি কমিশন বিবেচনা না করে, তাহলে গণনার দিন জম্পুইজলা সহ সারা রাজ্যে সমস্ত গণনা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷

এদিন বিজন ধর জয় সম্পর্কে নিশ্চিত দাবি করলেও, আসন সংখ্যা বাড়বে না কমবে সে বিষয়ে কিছুই বলতে চাননি৷ তাঁর কথায়, আসন সংখ্যা বাড়বে না কমবে সেবিষয়ে এখনই কিছু বলতে চাইছি না৷ কারণ, এবিষয়ে এই মুহুর্তে বলার কোন সুযোগ নেই৷ তাঁর মতে, ৯৯.৯৯ শতাংশ জয় সম্পর্কে নিশ্চিত হলেও, ১০০ শতাংশ নিশ্চয়তা ভোটারদের উপর নির্ভর করে৷

এদিকে, বিজনবাবু এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর কিছুটা নরম করেছেন৷ নির্বাচনের কাজে নিযুক্তদের প্রতি অনাস্থা সম্পর্কে বিজনবাবুর সাফাই, তাঁদের উপর আস্থা নেই এমনটা কখনও বলেনি, তবে নির্বাচনের কাজে অব্যবস্থাপনার জন্য তাঁদের সমালোচনা করেছি৷ এবিষয়ে তাঁর যুক্তি, ভোটের দিন ভোটাররা ভিষণভাবে অপদস্ত হয়েছেন৷ সমস্ত ক্ষেত্রে অব্যবস্থা লক্ষ্য করা গেছে৷ যে কারণে পুনঃভোট করতে হচ্ছে৷ তাঁর মতে, সুষ্ঠ নির্বাচন করতে গেলে কমিশনের কিছু পূর্ব শর্ত পালন করতে হয়৷ তা যথাযথ পালিত না হলেই সমস্যার তৈরি হয়৷ তাঁর কথায়, নির্বাচনের কাজে নিযুক্ত অধিকাংশরাই নতুন৷ ফলে, ভোটের দিন মানুষ প্রচন্ড বিরক্ত হয়েছেন৷ তা সত্বেও তাঁরা বিরাট সংখ্যায় ভোট দিয়েছেন৷ বিজনবাবুর মতে, আমরা সমালোচনা করেছি সেটা বড় কথা নয়৷ কিন্তু, ভোটারদের পুনঃভোটে একদিকে সাম্প্রদায়িক বিভেদকামী শক্তির বিরুদ্ধে ভোট দিতে হবে৷ পাশাপাশি, নির্বাচনী অব্যবস্থার ফলে যে ত্রুটি হয়েছে তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top