News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন অজয় রাস্তোগি শপথ ১ মার্চ
Image

ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন অজয় রাস্তোগি শপথ ১ মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ আগামী ১ মার্চ ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন ন্যায়ধীশ অজয় রাস্তোগি৷ এদিন রাজভবনে রাজ্যপাল তথাগত রায় প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন৷ জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধানবিচারপতি ন্যায়ধীশ টি ভাইপেই অবসরে যাচ্ছেন৷ এদিন নিয়ম অনুসারে পূর্ণাঙ্গ বেঞ্চ বসবে৷ তারপর সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান বিচারপতি ভাইপেইকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে৷

১ মার্চ নতুন প্রধান বিচারপতি অজয় রাস্তোগি শপথগ্রহণ করে কাজ শুরু করবেন৷ প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দীপক গুপ্তা৷ তার পর দায়িত্ব পালন করেন প্রধান বিচারপতি টি ভাইপেই৷ এবার রাজস্থান হাইকোর্টের বরিষ্ঠ বিচারপতি ন্যায়াধীশ অজয় রাস্তোগি ত্রিপুরা হাইকোর্টের তৃতীয় প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top