News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেলার মুক্তি পাওয়ার পরেই বাগি-২ নিয়ে উন্মাদনা আম জনতার মধ্যে
Image

ট্রেলার মুক্তি পাওয়ার পরেই বাগি-২ নিয়ে উন্মাদনা আম জনতার মধ্যে

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সোশ্যাল মিডিয়া ইউটিউবে ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৬০ মিলিয়ন ভিউয়ারশিপ পেল টাইগার শ্রফ অভিনীত বাগি-২। চলতি সপ্তাহে বুধবার সোশ্যাল মিডিয়া ইউটিউবে মুক্তি পায়েছে বাগি-২ এর ট্রেলার। যা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনার সৃষ্টি হয়েছে। মূলত অ্যাকশান ঘরানার এই সিনেমায় টাইগার শ্রফ ছাড়াও রয়েছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুডা, প্রতীক বব্বরের মতো অভিনেতারা। সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াওয়ালা। আগামী ৩০ মার্চ গোটা দেশজুড়ে মুক্তি পেতে চলেছে বাগি-২।

বাগি-২ নির্মাতারা জানিয়েছেন এটি তৃতীয় ভাগও তৈরি করা হবে। উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত বাগির সিক্যোয়েল হচ্ছে বাগি-২।ভরপুর অ্যাকশনধর্মী এই সিনেমায় বিশ্বমানের স্ট্যান্ট দেখা যাবে। সিনেমার ট্রেলার মুক্তি পরে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে তাতে নির্মাতারা জানিয়েছেন বক্স অফিসে দুরন্ত ব্যবসা করবে বাগি-২। প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে বক্স অফিসে ভাল ব্যবসা করেছে অ্যাকশন ঘরানার সিনেমাগুলি। বছরের শুরুতে সলমন খানের টাইগার জিন্দা হ্যায় প্রায় ৩৩৮ কোটি টাকা আয় করেছে। মনে করা হচ্ছে এই সিনেমাটিও বক্স অফিসে দুরন্ত ব্যবসা করবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top