News Flash

  • Home
  • Uncategorized
  • অন্য মামলার তদন্তের ক্ষেত্রেও অতি সক্রিয়তা দেখান, তদন্তকারীদের আক্রমণ কেজরিওয়ালের
Image

অন্য মামলার তদন্তের ক্ষেত্রেও অতি সক্রিয়তা দেখান, তদন্তকারীদের আক্রমণ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের ঘটনায় অতি তত্পর দিল্লি পুলিশ| এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আম আদমি পার্টি (আপ)-র দু’জন বিধায়ককে| দিল্লি পুলিশের অতি তত্পরতা নিয়ে প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, ‘অন্যান্য মামলার তদন্তের ক্ষেত্রেও অতি সক্রিয়তা দেখান|’দিল্লি পুলিশ তথা তদন্তকারী সংস্থার প্রতি কেজরিওয়ালের প্রশ্ন, ‘যে ভাবে এই মামলার (মুখ্যসচিব নিগ্রহ) তদন্ত হচ্ছে, তাতে আমি খুবই খুশি| কিন্তু, আমি তদন্তকারী সংস্থাকে বলতে চাই, বিচারপতি লোয়া হত্যাকাণ্ডে অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করার সাহস দেখান| তবেই দেশবাসী আপনাদের (তদন্তকারী সংস্থা) অভিনন্দন জানাবে|’ পাশাপাশি শুক্রবার দুপুর ১২.৪৪ মিনিট নাগাদ টুইট করে কেজরিওয়াল লিখেছেন, ‘দু’টি থাপ্পড়ের তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর গোটা বাড়িতে তল্লাশি|’

এদিকে, মুখ্য সচিব নিগ্রহের ঘটনায় অতি সক্রিয়ভাবে তদন্তের জন্য দিল্লি পুলিশের বিরুদ্ধে ‘দাদাগিরি’-র অভিযোগ আনল আম আদমি পার্টি (আপ)|কেজরিওয়ালের বাড়িতে পুলিশি তল্লাশি প্রসঙ্গে আপ নেতা আশুতোষ বলেছেন, মুখ্যমন্ত্রীর বাসভবনে পুলিশের আগমণ আসলে, তাঁকে অবমাননা ও অপমান করার অভিপ্রায়| আপ নেতা সঞ্জয় সিং টুইট করে জানিয়েছেন, মোদী সরকারের নির্দেশ ছাড়া, পুলিশ কখনই এমন দাদাগিরি করতে পারে না|

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি, মধ্যরাতে মুখ্যমন্ত্রী নিবাসে ডাকা হয়েছিল মুখ্যসচিব অংশু প্রকাশকে| অংশুর দাবি, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ১১ জন বিধায়ক| ঘরে ঘুকতেই এক বিধায়ক সজোরে দরজা বন্ধ করে দেন| মুখ্যসচিব বসেন দুই বিধায়কের মাঝখানে| সচিবালয় থেকে বিজ্ঞাপনে ছাড়পত্র দিতে কেন দেরি হচ্ছে, এ নিয়ে প্রশ্ন করেন কেজরিওয়াল| অংশুর অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার উপর চড়াও হন দুই বিধায়ক| আমাকে থাপ্পড়-ঘুসি মারা হয়| এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে আপ বিধায়ক প্রকাশ জারওয়াল ও আমানাতুল্লাহ খানকে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top