News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীলঙ্কায় অাসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজে কোহলিদের বিশ্রামের ভাবনা জাতীয় নির্বাচকদের
Image

শ্রীলঙ্কায় অাসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজে কোহলিদের বিশ্রামের ভাবনা জাতীয় নির্বাচকদের

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রীলঙ্কায় অাসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার সিনিয়রদের বিশ্রাম দেওয়া হতে পারে৷ দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফরের ক্লান্তি কাটিয়ে উঠতে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিদের৷ এমনটাই ইঙ্গিত জাতীয় নির্বাচকদের৷ আগামী বছর ইংল্যাল্ডের মাটিতে একদিনের বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চোট আঘাত থেকে মুক্ত রাখতে পর্যাপ্ত বিশ্রাম দিতে চান নির্বাচকরা৷ তাছাড়া একটানা ক্রিকেট খেলার ধকলের বিষয়টাও মাথায় থাকছে এমএসকে প্রসাদদের৷ বিশেষ করে তিন ফর্ম্যাটেই যে সব সিনিয়র ক্রিকেটার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন, তাদের ক্রিকেট থেকে সাময়িক বিরতির প্রয়োজন আছে বলেই মনে করেন নির্বাচকরা৷
জানা গিয়েছে, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে শ্রীলঙ্কা সফরে৷ সেক্ষেত্রে পেস আক্রমণে মহম্মদ সিরাজ ও বাসিল থাম্পিকে দলে অানে হতে পারে৷ অার ব্যাটিং অর্ডারে মায়াঙ্ক আগরওয়াল সুযোগ পেতে পারেন৷ বিরাট কোহলি চাইলে তাঁকেও সরিয়ে রোহিত শর্মা অথবা অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করা হতে পারে৷ অক্ষর প্যাটেল প্রধান স্পিনারের ভূমিকা নিতে পারেন টুর্নামেন্টে৷ দলে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দরও৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top