News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত মাতৃভাষা দিবস
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত মাতৃভাষা দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি ৷৷ বুধবার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ২১ ফেব্রুয়ারির এই দিনটিকে সামনে রেখে নানা অনুষ্ঠানে মেতে উঠে গোটা রাজ্যে৷ প্রতিবারের মতো এ বছরও সারা রাজ্যে ভাষা দিবস পালিত হয়েছে৷ ভাষা দিবস উপলক্ষে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন৷ খুব জাঁকজমক করে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হয়৷ রাজ্যের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর উন্নয়নে সে অর্থে কোনও কার্যকরী ভূমিকা পরিলক্ষিত হয়নি৷ এ নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, চাকমা সম্প্রদায়ের মধ্যে প্রচুর ক্ষোভও প্রতিফলিত হয়েছে৷ যা রাজ্যের নির্বাচনী প্রচারেও এসেছে৷ এদিকে ভাষা দিবস রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে গুরুত্ব সহাকরে পালিত হয়েছে৷ এই দিনটির তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা, সেই ১৯৫২ সালের ঘটনার উল্লেখ করেন৷

১৯৫২ সালের ঘটনার বিবরণ দিতে গিয়ে বিশিষ্ট কবি দিলীপ দাস বলেন, সে দিন হাজার হাজার ছাত্রছাত্রীর জমায়েত হয়েছিল তৎকালীন পূর্বপাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশের রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ দ্বারে৷ হাজার হাজার ছাত্রছাত্রীর জমায়েতে থরথর করে কাঁপছিল গোটা এলাকা৷ যৌবনের রক্ত টগবগ করে ফুটছিল৷ বেগতিক দেখে পাকসেনা প্রথমে কাঁদানে গ্যাসের শেল ফাঁটায়৷ সাময়িক ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণের মধ্যেই ছাত্র ছাত্রীদের সেই ঢেউ গিয়ে আছড়ে পরে পাক সরকারের উপর৷ সমস্ত পাকসেনাদের বেকবিকেড ভেঙে যায় তাসের ঘরের মতো৷ সে সময় বীভৎস সেই উত্তাল জনঢেউকে থামাতে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর পাকসেনা গুলি চালায় নির্বিচারে৷ একের পর এক বুলেট বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বহু তরুণ প্রাণ৷ সে দিনের ঘটনা আজও সবাই স্মরণ করেন৷ আজও তাঁরা ভাস্বর প্রতিটি বাঙালির হৃদয়ে৷ ২১ ফেব্রুয়ারি যে আগুনের ফুল্কি জ্বালিয়েছিল সালাম, রফিক, বরকত তা দিকে দিকে ছড়িয়ে পড়েছে৷ ধীরে ধীরে উত্তাল হয়ে উঠে গোটা পূর্ব-পাকিস্তান৷ লড়াইটা বাঙালির কাছে হয়ে উঠে জাত্যাভিমানের৷ কোনওভাবেই আর পাকিস্তান সরকার সেই বিদ্রোহ দমাতে সক্ষম হয়নি৷ ফলে উর্দু চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় তারা৷ শেষ পর্যন্ত জয় হয় বাংলা ভাষায়৷ এই বাংলা ভাষাকে প্রায় ২১ বছর পর রাষ্ট্রসংঘ ২১ ফেব্রুয়ারির এই দিনটাকে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক মাতৃভাষ দিবস হিসেবে৷ এই স্বীকৃতি গোটা বিশ্বের বাঙালি সমাজের কাছে গর্বের স্বীকৃতি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top