News Flash

  • Home
  • Uncategorized
  • উরি সেক্টরে পাক সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘন, বান্দিপোরায় গুলির শব্দে আতঙ্ক
Image

উরি সেক্টরে পাক সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘন, বান্দিপোরায় গুলির শব্দে আতঙ্ক

শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা বাহিনী|
সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে উরি সেক্টরের হাজিপীর এলাকায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী| সময় নষ্ট না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| অন্যদিকে, গুলির শব্দে আতঙ্ক ছড়াল জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়| গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top