News Flash

  • Home
  • Uncategorized
  • প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলায় নেস ওয়াদিয়ার বিরুদ্ধে চার্জশিটে শারীরিক নির্যাতনের অভিযোগ
Image

প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলায় নেস ওয়াদিয়ার বিরুদ্ধে চার্জশিটে শারীরিক নির্যাতনের অভিযোগ

মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলার ৫০০ পাতারও বেশি চার্জশিটে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে৷ প্রায় ৪ বছর এই মামলা হয়ে গেল৷ বুধবার সেই মামলায় চার্জশিট ফাইল করা হল৷ রিপোর্ট অনুযায়ী, মামলায় প্রমাণ হিসেবে প্রীতি জিন্টা একটি ছবিও দাখিল করেছেন৷ তাঁর অভিযোগে তিনি জানিয়েছেন নেস ওয়াদিয়া ও তিনি একসঙ্গে আইপিএল টিম কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক ছিলেন৷ সেই সময়ই অনেক ক্ষেত্রে নেস শুধু তাঁর সঙ্গেই নয়, টিমের সদস্যদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন৷
ঘটনাটি ঘটে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেশনে৷ ২০১৪ সালে ৩০ মে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের সময় ঘটনাটি ঘটে৷ দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে তিনি অভিযোগ দায়ের করেন৷ পরে নেস ওয়াদিয়ে ২০ হাজার টাকার ব্যক্তিগত জামিনে মুক্তি পান৷ সেই সঙ্গে বিবৃতি দিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত নেস ওয়াদিয়া৷ তিনি দাবি করেন, “অভিযোগের কথা জানতে পেরে আমি হতবাক৷ আমার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন৷”
প্রীতির অভিযোগ, ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সপ্তম আইপিএল এর কিংস ইলেভেন বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের মধ্যেই গারওয়ারে প্যাভিলিয়নে হঠাৎই তাঁর উপর চড়াও হন নেস৷ গালিগালাজ ও ভীতি প্রদর্শনের পাশাপাশি বলিউড অভিনেত্রীর শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ৷ প্রীতির অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top