News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানকেই নিশানা করলেন রাহুল
Image

নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানকেই নিশানা করলেন রাহুল

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানকেই নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| বুধবার তিনি ট্যুইট করে বলেছেন, ‘প্রধান মন্ত্রী যখন দেশের মানুষের মন বোঝেন তখন তার মন কি বাত অনুষ্ঠানে কেন রাফায়েল চুক্তি এবং ব্যাঙ্ক দুর্নীতি নিয়ে একটি কথা বলছেন না কেন!
সম্প্রতি পিএনবি দুর্নীতির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নীরব থাকার প্রসঙ্গে এদিন মোদীকে কটাক্ষ করেন রাহুল| রাহুল বলেন, নীরব মোদী প্রায় ২২ হাজার কোটি টাকার দুর্নীতি ও ৫৮,০০০ কোটির রাফাল দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রীর জনতার সামনে বিবৃতি দেওয়া উচিত|
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তাঁর মাসিক রেডিও আলাপচারিতা ‘মন কি বাত’-এর জন্য দেশের মানুষের পরামর্শ চেয়ে থাকেন। তকেই ফের কটাক্ষ করলেন রাহুল। রাহুল আরও লিখেছেন ছাত্রদের পরীক্ষায় পাস করার পরামর্শ দিতে গিয়ে ২ ঘণ্টা কথা বলেন প্রধানমন্ত্রী। আর ২২ হাজার কোটি টাকার পিএনবি দুর্নীতি নিয়ে ২ মিনিট বলেন না কেন!
মঙ্গলবার মেঘালয়ে ভোটের প্রচার গিয়েও একদফা প্রধানমন্ত্রকে বিঁধেছেন রাহুল। তিনি বলেন, ‘বিজয় মালিয়া বা নীরব মোদীর মতো লোকজন ‌যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তাদের দেশ থেকে পালিয়ে ‌যেতে সাহা‌য্য করেছে সরকার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top