News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া বাইক সহ গ্রেপ্তার দুই কুখ্যাত চোর
Image

চুরি যাওয়া বাইক সহ গ্রেপ্তার দুই কুখ্যাত চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ বাইক চুরির সাথে জড়িত এক কুখ্যাত চোর সহ দুইজন পুলিশের জালে ধরা পড়েছে৷ চুরি যাওয়া বাইকও পুলিশ উদ্ধার করতে পেরেছে৷

পুলিশ জানিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারী রামনগর রোড নং চারের বাসিন্দা অরিজিৎ নাগের টিআর-০১-এস-৯৮১৫ নম্বরের বাইকটি বাড়ির সামনে থেকেই চুরি হয়ে গিয়েছিল৷ এই ঘটনায় অরিজিৎবাবু থানায় বাইক চুরির একটি মামলা করেছিলেন৷ পশ্চিম থানার ওসি জানিয়েছেন, সোমবার রাতেই খবর পাওয়া যায় বর্ডার গোলচক্করে একটি বাড়িতে দুই চোর বাইক সহ আত্মগোপন করে রয়েছে৷ সে মোতাবেক ভোর রাতে অভিযান চালিয়ে বাইক সহ দুইজনকে আটক করেছে পুলিশ৷

তিনি জানান, অমরপুরের ডালাকের কুখ্যাত চোর রাজু দাস ওরফে ডালাক রাজু এই চুরির ঘটনায় যুক্ত৷ তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ সাথে তার সহযোগী রূপম দাসকেও পুলিশ আটক করেছে৷ তাঁর কথায়, রাজু দাসের সাথে জেলে পরিচয় হয় রূপম দাসের এবং তখনই তারা চুরির বিভিন্ন পরিকল্পনা নিয়েছিল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top