News Flash

  • Home
  • Uncategorized
  • শিমলার লাক্কর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮টি দোকান
Image

শিমলার লাক্কর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮টি দোকান

শিমলা (হিমাচলপ্রদেশ), ২০ ফেব্রুয়ারি (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত লাক্কর বাজারের ৮টি দোকান। সোমবার গভীর রাত ১২টা নাগাদ আগুন লাগে শিমলা শহরের লক্কর বাজারের একটি দোকানে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়ে পাশের দোকান গুলিতেও। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। এছাড়াও বালুগঞ্জ এবং ছোট শিমলা এলাকা থেকেও দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে দমকলকে বেশ বেগ পেতে হয়। প্রায় ৪ থেকে ৫ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয় দমকল। মঙ্গলবার সকালবেলাতেও ওই এলাকায় দমকলের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
আগুন নিভে গেলেও ভস্মীভূত হয়ে গিয়েছে লাক্কর বাজারের ৮টি দোকান। দমকলবাহিনীর তৎপরতার জন্যই পাশে থাকা বেসরকারী ব্যাঙ্কের এটিএমে আগুন লাগেনি। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। কিন্তু দমকলের তৎপরতার জন্য তা এড়ানো গিয়েছে। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমিক তদন্তের পরে দমকলের তরফ থেকে জানানো হয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে একটি দোকানে। পরে তা অন্য দোকানগুলিতেও ছড়িয়ে যায়। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। কিন্তু কয়েক লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, শিমলার শহরের রিডজি ময়দানের কাছে অবস্থিত লাক্কর বাজার কাঠের তৈরি হস্তশিল্পের জন্য বিখ্যাত। প্রতিদিনই কয়েক হাজার পর্যটক এই বাজারে ভিড় করে। এই অগ্নিকাণ্ডের ফলে স্বাভাবিক ছন্দ ফিরতে সময় লাগবে মত স্থানীয় ব্যবসায়ীদের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top