News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬, নিখোঁজ ১২ জন
Image

রাজস্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬, নিখোঁজ ১২ জন

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): বিয়ে বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলে নিহত ৬, হদিশ নেই ১২ জনের । শুক্রবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন | দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমের জেলার বিওয়ারে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের সূত্রের খবর বিয়েবাড়িতে রান্না করার সময় রাঁধুনিরা গ্যাস সিলিন্ডার যখন বদল করছিলেন সেই সময়ই বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দুতলা বাড়িটি ভেঙে পড়ে। পাশে থাকা বাড়িগুলিও এই বিস্ফোরণের ফলে বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয় । বিস্ফোরণের তীব্রতার ফলে দুইটি গাড়িও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার সকালেও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে জানিয়েছে পুলিশ।
জেলা কালেক্টর গৌরব গোয়েল জানিয়েছেন এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে | এছাড়া নিখোঁজ আরও ১২ জন | নিহতদের মধ্যে ২ শিশু এবং একজন মহিলাও রয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
বিশেষ সূত্রের দাবি, একাধিক সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দ শোনামাত্র বাড়ির মধ্যে থাকা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ছাড়াও উদ্ধার কাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফের জওয়ানরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top