News Flash

  • Home
  • Uncategorized
  • পিএনবি কেলেঙ্কারি : প্রাক্তন ডেপুটি ব্যাঙ্ক ম্যানেজার সহ ধৃত ৩
Image

পিএনবি কেলেঙ্কারি : প্রাক্তন ডেপুটি ব্যাঙ্ক ম্যানেজার সহ ধৃত ৩

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): লুকোচুরি করেও শেষ রক্ষা হল না| সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তকারীদের জালে ধরা পড়ে গেলেন পিএনবি জালিয়াতির মুখ্য কারিগর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার (অবসরপ্রাপ্ত ) গোকুলনাথ শেট্টি| একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে পিএনবি-র সিঙ্গল উইন্ডো অপারেটর (এসডাব্লিউও) মনোজ খারাত-কে| এখানেই শেষ নয়, পিএনবি জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয়েছে নীরব মোদী গ্রুপ অফ ফার্মের অনুমোদিত স্বাক্ষরকারী (অথরাইজড সিগনেটরি) মনোজ হেমন্ত কারাটকে| শনিবার প্রত্যেককে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে|
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতিতে নীরব মোদীকে অবৈধভাবে ঋণ পাইয়ে দেওয়া ও লেটার অফ আন্ডারটেকিং পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে গোকুলনাথ শেট্টির বিরুদ্ধে| বৃহত্তর এই জালিয়াতি প্রকাশ্যে আসার পর ব্যাঙ্কের আভ্যন্তরীণ তদন্ত থেকে শুরু করে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সকলের তদন্তেই গোকুলনাথ শেট্টিকে অন্যতম অভিযুক্ত বলে খুঁজে পাওয়া গিয়েছে| সিবিআই সূত্রের খবর, বারবার ঠিকানা পরিবর্তন করছিল গোকুলনাথ শেট্টি| অবশেষে তদন্তকারীদের জালে ধরা পড়ে সে| মুম্বইয়ে গোকুলনাথ শেট্টির বাড়িতে সিবিআই ও ইডি হানা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে| তারপরই সমস্তপ্রমাণ এক জায়গায় করে শনিবার গোকুলনাথ শেট্টিকে গ্রেফতার করেছে সিবিআই|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top