News Flash

  • Home
  • Uncategorized
  • ৭.২ তীব্রতার ভূমিকম্পে আতঙ্ক মেক্সিকোতে, ক্ষতিগ্রস্ত অন্তত ৫০টি বাড়ি
Image

৭.২ তীব্রতার ভূমিকম্পে আতঙ্ক মেক্সিকোতে, ক্ষতিগ্রস্ত অন্তত ৫০টি বাড়ি

মেক্সিকো সিটি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ফের ভূমিকম্পের আতঙ্ক| এবার জোরালো-শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেক্সিকো| ভূকম্পন অনুভূত হয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেও| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৫.৩৯ মিনিট নাগাদ ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্যাসিফিক উপকূল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২| প্রথম ভূকম্পনের ঘন্টাখানেক পরে ৫.৯ তীব্রতার আফটার শক অনুভূত হয়েছে| ভূমিকম্পের উত্সস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াকক্সা রাজ্যের পিনোটেপা শহর থেকে ৩৩ মাইল উত্তর-পূর্বে (মেক্সিকো সিটি থেকে ২২৫ মাইল দক্ষিণে), ভূপৃষ্ঠ থেকে ১৫.৩ মাইল (২৪.৬ কিলোমিটার) গভীরে| যদিও জোরালো এই কম্পনে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূকম্পনের ঝাঁকুনিতে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াকক্সা রাজ্যে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্ক-প্রাণভয়ে বহু মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৫.৩৯ মিনিট নাগাদ ৭.২ তীব্রতার ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্যাসিফিক উপকূল| ৭.২ তীব্রতার ভূকম্পনের ঘন্টাখানেক পরে ৫.৯ তীব্রতার আফটার শক অনুভূত হয়েছে| ভূকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, জোরালো ভূমিকম্পে সুনামির কোনও সম্ভাবনা নেই|
ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণে বাঁচার তাগিদে বহু মানুষ ঘর-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান| আতঙ্কিত মানুষদের মধ্যে অনেকেই বলতে থাকেন, ‘ভগবান, আবার নয়|’ ভূমিকম্পের পরপরই বিদু্যত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজধানী মেক্সিকো সিটি সহ চারটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে| প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূকম্পনের ঝাঁকুনিতে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াকক্সা রাজ্যে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| রাষ্ট্রপতির মুখপাত্র এডুয়ার্ডো সানচেজ জানিয়েছেন, ভূমিকম্পের ঘন্টাদুয়েক পরও প্রাণহানির কোনও খবর নেই|
উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেক্সিকো| সেবার ভূমিকম্পের ঝাঁকুনিতে লণ্ডভণ্ড মেক্সিকোয় মৃত্যু হয়েছিল ৩৭০ জনের| শুক্রবার সন্ধ্যার ভূমিকম্পে অবশ্য প্রাণহানির কোনও খবর নেই| তবে, ভূকম্পন অনুভূত হতেই ঘর-বাড়ি কাঁপতে শুরু করে| বহু মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top