News Flash

  • Home
  • Uncategorized
  • দেশবাসী বিজেপির উদ্দেশ্য হাড়ে হাড়ে টের পাচ্ছেন ঃ রাহুল গান্ধী
Image

দেশবাসী বিজেপির উদ্দেশ্য হাড়ে হাড়ে টের পাচ্ছেন ঃ রাহুল গান্ধী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ ফেব্রুয়ারি৷৷ বিমুদ্রাকরণের জ্বালা এবং গববর সিং ট্যাক্স নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কামান দাগেন৷ কৈলাসহরে নির্বাচনী জনসভায় রাহুল বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে এনে সমালোচনায় বিঁধেছেন৷ তাঁর কথায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় এসেছে৷ হাজারো প্রতিশ্রুতি দিলেও এখন দেশবাসী বিজেপির উদ্দেশ্য হাড়ে হাড়ে টের পাচ্ছেন৷ এই রাজ্যেও বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চাইছে, দাবি রাহুল গান্ধীর৷

শুক্রবার সকালে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এই জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সম্পাদক সি পি যোশী, ভূপেন বোড়া, পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, পিসিসি কার্যকরী সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান প্রমুখ৷

এদিন সভায় তিনি শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপির সমালোচনা করেছেন৷ তাঁর কথায় নির্বাচনের আগে বিজেপি যেসমস্ত প্রতিশ্রুতি দেয় পরে তার কোনটাই পূরণ করে না৷ লোকসভা নির্বাচনের আগেও বিজেপি ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু, কোনটাই পূরণ করেনি৷ এর পরিণাম রাজস্থান উপনির্বাচন থেকে লক্ষ্য করা যাচ্ছে৷ উপনির্বাচনে কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছে বিজেপি৷ তাঁর বক্তব্য ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হবে৷

রাজ্যের নির্বাচন প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, এখানেও মিথ্য প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে হাজির হয়েছে বিজেপি৷ সপ্তম বেতন কমিশন থেকে শুরু করে শ্রমিকদের নূ্যনতম মজুরী বৃদ্ধি সহ কোন প্রতিশ্রুতিই পূরণ করবে না বিজেপি৷ আসাম সরকারের কার্যক্রম দেখে তাই প্রমাণিত হচ্ছে৷

এদিন তিনি বিমুদ্রাকরণ এবং জিএসটি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে ক্ষুরধার ভাষায় আক্রমণ করেছেন৷ তাঁর কথায় বিমুদ্রাকরণ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে৷ তিনি কটাক্ষ করে বলেন, কর ব্যবস্থায় নতুন রূপ দিতে গববর সিং ট্যাক্স চালু করেছে কেন্দ্রীয় সরকার৷ তাতে ব্যবসায়ীদের এবং সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে গিয়েছে৷ তাঁর দাবি রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস কড়া মোকাবিলা করবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top