News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ট্র্যাক্টর-ট্রলি ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দুই শিশু সহ মৃত ৫
Image

উত্তর প্রদেশে ট্র্যাক্টর-ট্রলি ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দুই শিশু সহ মৃত ৫

বাদায়ুঁ (উত্তর প্রদেশ), ১৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বাদায়ুঁ জেলায়, বিসাউলি-সাহাসওয়ান রোডে আখবোঝাই ট্র্যাক্টর-ট্রলি ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশু সহ মোট পাঁচ জনের| ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অন্তত ১১ জন| শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিসাউলি-সাহাসওয়ান রোডে, সাহাসওয়ান থানা এলাকায়| দুর্ঘটনায় নিহতদের নাম হল, এসইউভি গাড়ির চালক রাম সিং (৬৮) এবং যাত্রী রূপমতী (৪৫), ঊষা দেবী (২০), তনুশ্রী (৪) এবং চুন্নু (৬)| কমবেশি আহত অবস্থায় অন্তত ১১ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
সাহাসওয়াল পুলিশ স্টেশনের পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে বিসাউলি-সাহাসওয়ান রোডে আখবোঝাই ট্র্যাক্টর-ট্রলি ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এসইউভি গাড়ির চালক ও দুই শিশু সহ মোট পাঁচজনের| মৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় অন্তত ১১ জনকে ভর্তি করা হয়েছে জেলা হাসপাতালে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সাহাসওয়াল থানার পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top