News Flash

  • Home
  • Uncategorized
  • রানিতে স্বপ্না দিদির চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন
Image

রানিতে স্বপ্না দিদির চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পদ্মাবতে রানি পদ্বিনীর চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন দীপিকা পাডুকোন। এবার তাকে দেখা যাবে সম্পর্ণ অন্য ধারার চরিত্রে। আটের দশক মুম্বইয়ের মাফিয়া গ্যাংস্টার স্বপ্না দিদির ওরফে রাহিমা খানের জীবনী মূলক সিনেমা রানিতে অভিনয় করতে দেখা যাবে তাকে।এর জন্য এখনই চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করা শুরু করে দিয়েছেন দীপিকা পাডুকোন। আটের দশকে মুম্বইয়ের ত্রাস স্বপ্না দিদি চরিত্রকে রূপোলী পর্দায় ফুটিয়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন দীপিকা পাডুকোন বলে জানা গিয়েছে। এই সিনেমায় দীপিকা ছাড়াও একটি অতি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইরফান খানকে। স্বপ্না দিদির স্বামী গ্যাংস্টার কালিয়ার চরিত্রে দেখা যাবে তাকে। শেষবার দুইজনকে সুজিত সরকারের পিকু সিনেমায় দেখা গিয়েছিল।
মার্চ মাস থেকে মুম্বইতে দীপিকা পাডুকোন ও ইরফান খান অভিনীত রানি সিনেমার শুটিং শুরু হবে। মনে করা হচ্ছে চলতি বছরের অক্টবরে গোটা দেশজুড়ে মুক্তি পাবে রানি। আটের দশকে মুম্বইয়ের অন্ধকার জগতের বিভিন্ন দিক এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top