News Flash

  • Home
  • Uncategorized
  • শিব চতুর্দশীর ব্রত ও পূজা রাজ্যের মন্দিরগুলিতে ভিড়
Image

শিব চতুর্দশীর ব্রত ও পূজা রাজ্যের মন্দিরগুলিতে ভিড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ বুধবার রাজ্যেও চলছে শিব চতুর্দশী তথা শিবরাত্রি ব্রত ও পূজা৷ শিব চুতর্দশী উপলক্ষ্যে রাজ্যের প্রতিটি শিবমন্দিরে উপচে পড়েছে ভিড়৷ রাজ্যের প্রতিটি শিবমন্দিরেই বুধবার সকাল থেকে আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে৷ এদিকে রাজধানী আগরতলায় সেন্ট্রালরোড সংলগ্ণ শিববাড়িতে বিশেষ মেলা বসেছে৷ শিববাড়ি ছাড়াও রাজন্য স্মৃতি বিজড়িত লক্ষ্মী নারায়ণ মন্দির সংলগ্ণ শিবমন্দির এবং কের চৌমুহনি সংলগ্ণ শিবকালী মন্দিরে শিবরাত্রি ব্রত ও পূজা উপলক্ষ্যে ধর্মপ্রাণ মহিলা ও পুরুষদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে৷ সকাল থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো৷ অন্যদিকে এই রাজ্যের পীঠস্থান তথা  মন্দিরনগরী উদয়পুরে শ্রীশ্রীত্রিপুরেশ্বরী ভৈরব মহাদেববাড়িতে উৎসব ও মেলা শুরু হয়েছে৷ বুধবার রাত ১২ টা ৪৪ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি রয়েছে৷ মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের পর চতুর্দশী তিথি শুরু হয়েছে৷ সকাল থেকেই শিবমন্দিরগুলিতে শিবলিঙ্গে তিল, তেল মেখে দুধ, ডাবের জন-সহ স্নান করার দৃশ্য লক্ষ্য করা গেছে৷ শিবরাত্রির জন্য রাজ্যের প্রধান প্রধান বাজারগুলিতে বেলের আমদানি হয়েছে প্রচুর৷ তাছাড়া পেলপাতা, ধুতুরা ফুল, মিষ্টি, আলুর চাহিদাও ছিল বেজায়৷ এছাড়া শিবরাত্রিকে কেন্দ্র করে পতির মঙ্গল কামনা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে৷ সকাল থেকেই মন্দির গুলিতে ওঁনমঃশিবায় ধবনির বাধ্যমে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top