News Flash

  • Home
  • Uncategorized
  • নানা স্থানে বুথ অফিস ভাঙচুর, অগ্ণিসংযোগ প্রতিবাদে মিছিল
Image

নানা স্থানে বুথ অফিস ভাঙচুর, অগ্ণিসংযোগ প্রতিবাদে মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ ভোটের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক হিংসা মাথাচাড়া দিয়ে উঠছে৷ মঙ্গলবার রাতে বিজেপির বুথ অফিসে ভাঙচুর ও অগ্ণিসংযো করা হয়েছে৷ এরই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছল সংগঠিত করেছে বিজেপি৷ ঘটনা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪৭ নং বুথে৷ বুধবার সকালে অগ্ণি সংযোগের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মন্ডলের বিজেপি কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন৷ তাদের অভিযোগ, পরিকল্পনা মাফিক নাশকতা করেছে শাসক দলের কর্মীরা৷ দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে এনসিসি থানায় অভিযোগও দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব৷

দলীয় প্রচার সজ্জা তছনছ ও নাশকতার ঘটনা অব্যহাত রয়েছে খয়েরপুরেও৷ ৫ খয়েরপুর বিধানসভার অধীন ১০ ও ১৭ নং বুথ অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী৷ তিনি অভিযোগ করেছেন শাসক দলের পায়ের তলার জমি সরে যাওয়ায় ভয়ে নাশকতা চালিেেয় কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে৷ এই নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷ এই ব্যাপারে বোধজংনগর থানায় একটি এফআইআর করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top