News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালককে খুনের ঘটনায় এক অাইএএস পরীক্ষার্থী গ্রেফতার
Image

নাবালককে খুনের ঘটনায় এক অাইএএস পরীক্ষার্থী গ্রেফতার

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : বছর সাতের নাবালককে খুনের ঘটনায় এক অাইএএস পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অাইএএস পরীক্ষার্থী ভাড়াটিয়া ছিল। ধৃত ভাড়াটিয়ার নাম অভদেশ সাক্য (২৭)। গত একমাস ধরে নিখোঁজ ছিল বছর সাতেকের এক নাবালক। অবশেষে তাকে স্যুটকেশ বন্দী মৃত উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে উত্তর দিল্লির ভালাসওয়ার কাছে স্বরূপ নগর এলাকায়।

মৃত নাবালকের নাম আশিস। কয়েক মাস আগে তার বাবার সঙ্গে ঝামেলা হয় অভিযুক্ত যুবকের। তারই বদলা নিতে সাইকেল কিনে দেওয়ার নাম করে গত ৭ জানুয়ারি আশিসকে বাড়িতে ডেকে আনে অভদেশ। তারপর আটকে রেখে জিজ্ঞাসা করে তার নামে বাড়িতে কী আলোচনা হয়। সে জানায়, অভদেশের বাড়িতে আসতে মানা করা হয়েছে। কারণ, সে খারাপ। তখন রেগে গিয়ে নাবালককে শ্বাসরোধ করে খুন করে অভদেশ। এরপর ঘরেই বিছানার নিচে স্যুটকেশে ভরে রাখে দেহ। তার কিছুদিন পর নাবালকের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকা চাওয়ার ছক কষেছিল। চেষ্টা করেছিল দেহ সরিয়ে ফেলার। কিন্তু ওই এলাকায় জোরদার পুলিশি পাহারা থাকায় তা পারেনি।

এদিকে নিখোঁজের দিনই থানায় অভিযোগ দায়ের করা আশিসের পরিবার। তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের সময় অভদেশকে নিয়ে সন্দেহ হয়। ঘরে তল্লাশি চালিয়ে স্যুটকেশ থেকে আশিসের বিকৃত দেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়ে অভদেশ। খুনের কথা শিকার করে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top