News Flash

  • Home
  • Uncategorized
  • দুই দিনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২৭,৭৬৯ জন
Image

দুই দিনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২৭,৭৬৯ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ গত দুই দিনে পোস্টাল ব্যালটে ২৭ হাজার ৭৬৯টি ভোট পড়েছে৷ সোমবারও পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ হয়েছে৷ কিন্তু, কত ভোট পড়েছে তা নির্বাচন দপ্তর জানাতে পারেনি৷ রবিবার বেলা ১টা পর্যন্ত পুলিশ ও টিএসআর পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন৷ ১টা থেকে ৫টা পর্যন্ত ভোট কর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন৷ ওইদিন ভোট পড়েছিল ১২ হাজার ৯৬৪৷ প্রথম দিন ভোট পড়েছিল ১৪ হাজার ৬৮০টি ভোট৷ এদিকে, আসন্ন নির্বাচনে ভোট দিতে সমস্ত স্বীকৃত সচিত্র পরিচয়পত্র বৈধ বলে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারীক দেবাশীষ মোদক৷
নির্বাচন প্রস্তুতি নিয়ে কমিশন আজ খোঁজ খবর নিয়েছে৷ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার এদিন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক সহ নির্বাচন দপ্তরের সমস্ত পদস্থ আধিকারীক এবং অবজারভার ও আরও’দের সাথে কথা বলেছেন৷ নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি চড়িলাম বিধানসভা কেন্দ্রে ভোট স্থগিত এবং পুণরায় ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণার বিষয়েও আলোচনা হয়েছে৷ নির্বাচন দপ্তর জানিয়েছে, চড়িলাম বিধানসভা কেন্দ্রের ভোট স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ওই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার প্রয়াণে ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top