News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে স্যুটকেস থেকে মিলল ৭ বছরের শিশুর দেহ
Image

দিল্লিতে স্যুটকেস থেকে মিলল ৭ বছরের শিশুর দেহ

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স): প্রায় একমাস নিখোঁজ থাকার পর স্যুটকেস থেকে মিলল ৭ বছরের এক শিশুর দেহ৷ ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম দিল্লির স্বরূপ নগরে৷ তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্বরূপ নগর পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷

উত্তর পশ্চিম পুলিশের ডেপুটি কমিশনার আসলাম খান জানিয়েছেন, ওই ছেলেটির নাম আশিস৷ ৭ জানুয়ারি সে নিরুদ্দেশ হয়৷ মঙ্গলবার সকালে নতুপুরা গ্রামের কাছে একটি সুটকেসের মধ্যে পাওয়া গিয়েছে৷ আশিসের বাড়িতে ভাড়া থাকত অবদেশ শাক্য৷ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অপরাধের মোটিভ এখনও খুঁজে পাওয়া যায়নি৷ আশিসের বাবা ও মাকে ইতিমধ্যেই জিজ্ঞাসা করা হয়েছে৷ জানা গিয়েছে, ওই ভাড়াটের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল আশিস৷ তাকে “কাকা”বলে ডাকত৷ আশিসের বাবা ও মা যখন ছেলেকে শাক্যর কাছে পাঠানো বন্ধ করে, তা ভালো লাগেনি শাক্যর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top