News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে সাফল্য নিরাপত্তা বাহিনীর, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ ধৃত চার মাওবাদী
Image

ঝাড়খণ্ডে সাফল্য নিরাপত্তা বাহিনীর, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ ধৃত চার মাওবাদী

গিরিডিহ (ঝাড়খণ্ড), ১৩ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত গিরিডিহ জেলায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ চার কুখ্যাত মাওবাদীকে গ্রেফতার করলেন ঝাড়খণ্ড পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৭ নন্বর ব্যাটেলিয়নের জওয়ানরা| গিরিডিহ-র পুলিশ সুপার সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, গত তিন দিন ধরে দেওয়ারি থানার অন্তর্গত ঘন জঙ্গলে যৌথ অভিযান চালান ঝাড়খণ্ড পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা|
মাওবাদী দমন অভিযান চলাকালীন প্রথমে গ্রেফতার করা হয় সঞ্জয় হাঁসদা এবং সুখদেও মুর্মুনামে দুই মাওবাদীকে| সঞ্জয় ও সুখদেও-কে জেরা করে আরও দুই মাওবাদী সম্পর্কে তথ্য পায় পুলিশ| এরপর বারখুটিয়া জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার করা হয় প্রকাশ মুর্মু এবং আম্বু মারান্ডি নামে দুই মাওবাদীকে| ধৃত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রাইফেল, একটি দেশীয় পিস্তল, তাজা কার্তুজ এবং বিস্ফোরক তৈরির কিছু সরঞ্জাম|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top