News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক আকবর লোনের গ্রেফতারের দাবিতে জম্মু ও কাশ্মীর বিধানসভা সরব বিজেপি
Image

বিধায়ক আকবর লোনের গ্রেফতারের দাবিতে জম্মু ও কাশ্মীর বিধানসভা সরব বিজেপি

জম্মু, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিতর্কিত ন্যাশনাল কনফারেন্স বিধায়ক আকবর লোনের গ্রেফতারের দাবিতে সরব হয়ে ওঠেন বিজেপি বিধায়কেরা। সোমবার জম্মু ও কাশ্মীরের বিধানসভায় বান্দিপোড় জেলার সোনাওয়ারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আকবর লোনের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন একদল বিজেপি বিধায়ক। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করারও দাবি জানাতে থাকে তারা। পাশপাশি সোপিয়ানে গুলি চালানোর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে সেটা তুলে নেওয়ার দাবি জানাতে থাকেন বিজেপি বিধায়কেরা।
এই বিষয়ে বিজেপি বিধায়ক রমেশ অরোরা জানিয়েছেন, একজন বিধায়ক যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন তার কাছ থেকে পাকিস্তানপন্থী স্লোগান আশা করা যায় না। আমরা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানাচ্ছি। পাশাপাশি বিধায়ক পদ থেকে তাকে সাসপেন্ড করারও দাবি জানাচ্ছি।
একই কথা জানিয়েছেন সুরিন্দর আমবারদাঁর। এই বিষয়ে তিনি বলেন, পাকিস্তানপন্থী স্লোগান তুলে সংবিধানের মৌলিক আইনকে তিনি লঙ্ঘন করেছেন। তাই আমরা মনে করি তার বিরুদ্ধে এফআইআর হওয়া দরকার।
উল্লেখ্য, সুঞ্জওয়ানে সেনা ছাউনিতে জঙ্গি হামলার প্রতিবাদে গত শনিবার জম্মু ও কাশ্মীরে প্রতিবাদ করে বিজেপি বিধায়করা। তখনই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করতে থাকেন বিধায়ক আকবর লোন। এই বিষয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা জুনেদ মাট্টু জানিয়েছেন, এটি দলের বক্তব্য নয়। তবু এই নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক অব্যহত। রবিবার এই বিষয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা বলেন, এটি দলের বক্তব্য নয়। আমরা ভারতের অংশ। এবং আমরা ভারতের অংশ হয়েই থাকব। পৃথিবীর কোনও শক্তিই আমাদের ভারত থেকে ছিন্ন করতে পারবে না।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top